September 11, 2026, 4:02 pm
সংবাদ শিরোনাম
নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি কমলগঞ্জে পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতেই আয়োজন সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

 

বিশেষ প্রতিনিধি, ঢাকা:––বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে ‘প্রতিনিধি সম্মেলন-২০২৬’ রাজধানীর শিশু কল্যাণ পরিষদের মিলনায়তনে রবিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত, ভূমিহীন ও গৃহহীন মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিধি, সাংবাদিক, সমাজসেবক ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান ভূঁইয়া। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “মানবসেবার চেয়ে বড় কোনো ইবাদত নেই। সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক প্রেস ক্লাব ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বলেন, “আমরা সব সময় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে তাদের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। সমাজের প্রতিটি স্তরে ন্যায়বিচার ও সমঅধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ওয়ার্ল্ড মিডিয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলতাফ হোসেন মোল্লা। তিনি বলেন, “সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায় এবং সামাজিক বৈষম্য দূরীকরণে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে।”

অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা প্রেসক্লাবের সহ-সভাপতি এ. মান্নান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “ভূমিহীন ও গৃহহীন মানুষের কল্যাণে কাজ করা শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি মানবিক কর্তব্যও বটে। আমরা সবাই মিলে দরিদ্র জনগোষ্ঠীর পাশে থেকে তাদের উন্নয়নে কাজ করব।”

সংগঠনের সাধারণ সম্পাদক মো. আজাহার আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. শাহিন আলম আশিক, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নূরুল আলম, পরিবেশবিষয়ক সম্পাদক ও দৈনিক নিরাপদ ঢাকা নিউজের সম্পাদক মো. আতাউর রহমান, দি নিউজ-এর প্রকাশক ও সম্পাদক মো. ওবায়দুল ইসলাম, অর্থবিষয়ক সম্পাদক মো. ইউনুস আলী, দপ্তর সম্পাদক মো. জুয়েল খান, নজরুল ইসলাম ফেরদৌস, সাংবাদিক মো. শহিদুল ইসলাম ও মো. জাহাঙ্গীর আলম রাজু।

এছাড়া সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. নুরুল ইসলাম, মো. জামাল মোল্লা, কোহিনুর বেগম, শারমিন জামান, মো. সানাউল্লাহ, মো. আকাশ মিয়া, মো. সোহেল মিয়া, মোহাম্মদ নূর হোসেন, মোসা. ফাতেমা, মো. লোকমান হোসেন, মো. আব্দুল সাত্তার মোল্লা, মো. আব্দুল খালেক, মোসা. জেসমিন, মোসা. ইয়াসমিন এবং মো. হাবিবুর রহমানসহ আরও অনেকে।

সম্মেলনে বক্তারা দেশের ভূমিহীন ও গৃহহীন জনগোষ্ঠীর আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঘোষণা করা হয় এবং দেশব্যাপী মানবকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করা হয়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন