May 3, 2026, 9:25 am
সংবাদ শিরোনাম
বিআইডব্লিউটিএ মাজহারুল  গংদের  নির্যাতনের শিকার সুমন চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন ছাতকে ১ম ওয়াহিব উদ্দিন নিহান আন্তর্জাতিক র‍্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন। আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার। খুলনা প্রেসক্লাব সভাপতি মোস্তফা-সম্পাদক তরিকুল’সহ নির্বাচিত সকলকে খুলনা মফস্বল প্রেসক্লাবের পক্ষ্য থেকে অভিনন্দন খুলনা প্রেসক্লাব সভাপতি মোস্তফা-সম্পাদক তরিকুল’সহ নির্বাচিত সকলকে খুলনা মফস্বল প্রেসক্লাবের পক্ষ্য থেকে অভিনন্দন  মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ে শোষণমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্তের দিন; তাহিরপুর রক্তি নদীর পানিতে ডুবে নৌকার কাঠ মিস্ত্রি নিখোঁজের তিন ঘন্টাপর লাশ উদ্ধার 

বিআইডব্লিউটিএ মাজহারুল  গংদের  নির্যাতনের শিকার সুমন

নিজেস্ব প্রতিবেদকঃ ইসরারুল  হাসান সুমন বিআইডব্লিউটিএ মতিঝিল  অফিস সহায়ক হিসাব বিভাগ গত ২৩ এপ্রিল ২০২৬ রোজ বৃহস্পতিবার সময় আনুমানিক দুপুর ২: ৪৫ মিনিট মতিঝিল ভবন ঢাকা অফিসের সামনে অবস্থানকালে মূলষড়যন্ত্রকারী মাজহারুল ইসলাম এর সাথে দেখা হয় ইসরারুল হাসান সুমন এর।  সুমন প্রতিদিনের নেয় সেদিন সকালে মাজহারুল কে সালাম ও সম্মান জানায় মাজহারুল ইসলাম আক্রোশ ও রাগান্বিত ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগী  সুমনকে বলে তুই নিজেকে অনেক সেয়ানা ভাবিস আমি তোকে দেখে নিব বলে বিষয়টি গুরুত্ব আরোপ করিনি সুমন ভেবেছে সিনিয়র হিসেবে বলতেই পারে । অফিসের দাপ্তরিক কাজ করতে থাকে এরই মধ্যে দুপুরের খাবারের সময় হয়ে গেছে ভেবে প্রতিদিনের ন্যায় অফিসের নিকট খাবার হোটেলের উদ্দেশ্য রওনা হয় ঠিক তখনই রাস্তায় অপরিচিত ১০-১২ জন লোক গতিপথ রুদ্ধ করে চারিদিক থেকে রুখে দাঁড়ায় ইসরারুল হাসান সুমন এর উপর। এরই মধ্যে একজন বলে তোমার সাথে কথা আছে চুপ করে দাঁড়িয়ে থাক নড়াচাড়া করবি না পকেট থেকে ফোন ছিনিয়ে নেয় এর মধ্যে খলিল নামের একজন ভুক্তভোগীর গেঞ্জির কলার চেপে ধরে বসে। ভুক্তভোগী সুমন বলেন খলিল কে বিভিন্ন সময় মাজহারুল সঙ্গে চলাফেরা করতে দেখেছি সেই সূত্রে খলিলকে আমি আগে থেকে চিনি জানি । মূলত খলিল গংদের আক্রমণ আমি বুঝে ওঠার আগেই আমাকে এলোপাথাড়ি কিল ঘুষি লাথি মারতে থাকে ও শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক ভাবে আঘাত করতে থাকে মতিঝিল সিটি টাওয়ারের সামনে জোরপূর্বক টেনে নিয়ে যায়। মাজহারুল ও খলিল গং এর আগে থেকেই একটি গাড়ী রাখা ছিল এবং রাস্তার পাশেই একটি পুলিশের ভ্যান গাড়ী ছিল।

নিজের জীবন বাঁচানোর চেষ্টার ভয়ে রাস্তার পাশেই পুলিশের ভ্যান গাড়ি পিছনের হ্যান্ডেল আকড়ে ধরার ফলে খলিল গং তাদের নিজেদের গাড়ীতে অনেক ধস্তাধস্তি করে তুলতে ব্যর্থ হয়, আল্লাহ তাআলা রক্ষা করার মালিক সুমন বলেন।

খলিল গং অশ্লীল ভাষায় সুমন কে গালাগালি দিয়ে বলে তুই নেতা হয়েছিস যদি মাজাহারুলের কথা না শুনিস বা বেয়াদবি ও বাড়াবাড়ি করিস তোর হাত-পা ভেঙে পঙ্গু করে দিব লাস্ট ওয়ার্নিং বলে দিলাম এই বলে হুমকি দেয় এরপর কিন্তু তোর জীবন কেরে নিব।
অপরাধীদের মধ্যে যে কেউ একজন সুযোগ বুঝে ভুক্তভোগীর প্যান্টের পকেটে থাকা নগদ (১০ দশ) হাজার টাকা ছিনিয়ে নেয়। সাধারণ লোকজন জড়ো হলে খলিল গং সুমন কে আওয়ামী লীগের দোসর বলে মব সৃষ্টি করে শরীরে আঘাত করতে থাকে এই বলে পথযাত্রীদের চলে যেতে বাধ্য করে। এমত অবস্থায় ঘটনাস্থলে আইন-শৃঙ্খলার পুলিশ সদস্য এসো উপস্থিত হয় তারা শুনতে চায় এখানে কি হয়েছে সমস্যা টা জানতে চায় তখন খলিল গং পুলিশ সদস্যদের কে বলে সুমন অতীতে আওয়ামী লীগের দোসর ছিল এটাই তার অপরাধ বিআইডব্লিউটিএর ভিতরে থাকা শোক ব্যানার ছিড়ে ফেলেছে এটাই ওর অপরাধ এই কথা বলে পুলিশের কাছে সোপর্দ করে।

বিআইডব্লিউটিএ অফিসের স্টাফ এর উপর বহিরাগত ব্যক্তিদের দ্বারা আক্রমণ হয়েছে খবর শুনে অফিসের লোকজন ঘটনাস্থলে দ্রুত চলে আসে এবং সুমনকে মারাত্মক আহত অবস্থায় দেখতে পেয়ে উধার করে সহকর্মীরা পরে আইন-শৃঙ্খলা পুলিশ বাহিনীকে বলে সুমন আমাদের অফিসের স্টাফ ও আমাদের শ্রমিক নেতা বিগত আওয়ামী সরকার দলের নেতাদের দ্বারা দীর্ঘ ১৭টি বছর নির্যাতিত ছিল। ভুক্তভোগী নিজের অফিসের স্টাফদের দেখে স্বস্তি পায় এবং তার মোবাইলটি হাতে নিয়ে তার নির্বাচনী এলাকা পাবনা সদর ৫ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস কে অফিসের ডিউটি রত অবস্থা আক্রমণের শিকার বিষয় অবগত করেন। মাননীয় সংসদ সদস্যর পক্ষ থেকে বলা হয় ইসরাুরুল হাসান সুমন বিআইডব্লিউটিএ এমপ্লয়িজ ইউনিয়ন বি -১৪৪০ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং বিআইডব্লিউটিএ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সংগঠনের নেতৃত্ব হিসেবে কর্মচারীদের অধিকার পক্ষে কথা বলে সুমন পরিচিত আত্মীয় নির্বাচনী এলাকার ও তার পরিবার জাতীয়তাবাদী বিএনপি দলের একনিষ্ঠ কর্মীবান্ধব এই কথা শুনে থানা থেকে ছেড়ে দিতে সম্মত হয়। পরবর্তী বিআইডব্লিউটিএর অফিসের সহকারী সাহিকুল ইসলামের জিম্মায় থানা পুলিশ বুঝিয়ে দেয়। ভুক্তভোগী শ্রমিক নেতা সুমন মতিঝিল নিজের অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে শরীরের বিভিন্ন আঘাতের চিহ্ন, গেঞ্জি,প্যান্ট ছেঁড়া অবস্থা কয়েকজন দায়িত্বরত পরিচালক কে তার উপর ডিউটি রত অবস্থায় আক্রমণের শিকার বিষয় অবগত করেন। পরবর্তী শরীর ব্যথা যন্ত্রণা অনুভব শুরু হয় আস্তে আস্তে আঘাতের স্থানগুলো ফুলে যায় সহকর্মীদের সহযোগিতায় দ্রুত ঢাকা মেডিকেল ভর্তি চিকিৎসা নেয়।

সুমন বলেন আমি ইসরাুরুল হাসান সুমন বিআইডব্লিউটিএ এমপ্লয়িজ ইউনিয়ন বি -১৪৪০ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং বিআইডব্লিউটিএ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সংগঠনের নেতৃত্ব হিসেবে কর্মচারীদের অধিকার পক্ষে কথা বলা এবং কাজ করার অধিকার আমার রয়েছে। জনাব মাজহারুল ইসলাম কর্মচারীদের অন্যায় ভাবে নানা অত্যাচার নিপীড়ন করে এবং স্বৈরাচারীদের দোসরদের নিয়ে সাধারণ কর্মচারীদের ভয়-ভীতি হুমকি ধামকি মারধর করে এবং পছন্দ না হলে বদলি করে দেয়। এ ব্যাপারে আমি নিজেকে মনে করি অন্যায়ের প্রতিবাদ করা কর্মচারীর পক্ষে ন্যায় কথা বলা ও বিপদে পাশে দাঁড়ানো প্রতিনিধি হিসেবে কর্তব্য দায়িত্ব।

ইতিপূর্বে এই মাজহারুল ইসলাম নাইস নামে নিয়োগ বাণিজ্য বদলি বাণিজ্য টেন্ডার বাণিজ্য দুর্নীতি এবং সে নিজেও স্বৈরাচার আওয়ামী লীগের পরিবারের লোক মরবে মর্মে জনাব ছোট মনি সাবেক এমপি ডিওলেটার নিয়ে দেশের জাতীয় পত্রিকায় ১০-১৫ টি খবর প্রকাশিত হয়। ইতিপূর্বে ভবনে আওয়ামী লীগের লোকজন নিয়ে সাধারণ কর্মচারীদের লাঞ্ছনা করেছে একাধিকবার যা জাতীয়তাবাদী আদর্শের সাথে সাংঘর্ষিক এ বিষয়গুলো বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের সুনাম ক্ষুন্ন হচ্ছে এবং সরকার তথা বিআইডব্লিউটিএর মান মর্যাদা হানি হচ্ছে বলে দাবি জানায় ভুক্তভোগী ।

সুমন বলেন ব্যক্তিগতভাবে আমি অনিয়ম ও দুর্নীতি অপছন্দ করি বর্তমান সরকার চাঁদাবাজি, দুর্নীতি প্রতিরোধ ও জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের নির্দেশ রয়েছে এগুলো আমি মাজহারুল ইসলামকে একাধিকবার বলেছি।
সংগঠনের সুনাম ক্ষুন্ন হয় এমন কোন কাজ করবেন না। আপনার চাকরি আছে আর অল্প কিছুদিন কর্মচারীদের মনে কষ্ট বা শারীরিক আঘাত জনিত কাজ করবেন না। কর্মচারীদের সম্মান করবেন তারাও আপনাকে সম্মান ও ভালোবাসা দিবে বিদায় বেলায় আপনাকে মনে রাখবে। এসব কথা বলার কারনে আমার উপর ক্ষিপ্ত হয়ে মাজহারুল ইসলাম বহিরাগত লোক দ্বারা আমার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায় ভুক্তভোগীর দাবি। এই হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবি করেন ভুক্তভোগী।

২৭এপ্রিল ২০২৬ সোমবার ভুক্তভোগী লিখিত ভাবে শারীরিক লাঞ্ছনার সুবিচারের জন্য কর্তৃপক্ষের প্রবিধানমালা এবং সরকারি চাকরিবিধি আইন অনুযায়ী সুবিচার করিতে মহোদয়ের আঞ্জা হয়।

অনুলিপি
চেয়ারম্যান মহোদয় বিআইডব্লিউটিএ মতিঝিল ঢাকা।
সদস্য পরিকল্পনা ও পরিচালন মহোদর দপ্তর বাঅনৌপক,ঢাকা।
সদস্য অরখ মহোদয়ের দপ্তর, বাঅনৌপক ঢাকা।
সদস্য প্রকৌশল মহোদয় দপ্তর, বাঅনৌপক ঢাকা।
পরিচালক, হিসাব বিভাগ, বাঅনৌপক ঢাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন