September 10, 2026, 5:00 pm
সংবাদ শিরোনাম
সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে ডিজিটাল ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের কঠোর অবস্থান: টোক ইউনিয়ন ভূমি অফিসের অনুকরণীয় উদ্যোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সাদিউজ্জামান রুবেলের

মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ে শোষণমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্তের দিন;

ছাদেক আহমাদ, সহকারী বার্তা সম্পাদক, দৈনিক প্রতিবাদ।

 

মহান মে দিবস উপলক্ষ্যে বাংলাদেশ সহ বিশ্বের সকল মেহনতি মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এই দিবসটি “বিশ্বের শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ত্যাগের ঐতিহাসিক দিন।

 

১৮৮৬ সালের এই দিনে শিকাগোর হে মার্কেটে শ্রমিকরা তাদের ন্যায্য দাবির শ্লোগানে কর্মঘন্টার সময় ৮(ঘণ্টা) নির্ধারণের জন্য আওয়াজ তোলেন। সেই দিনের বিক্ষুব্ধ শ্রমিকদের দাবির বিপরীতে হাজারো শ্রমিকের বুকের তাজা রক্তের ফলাফল আজকের মে-দিবস ইতিহাসে রচিত।

 

কালের পরিক্রমায় শ্রমিকদের আত্মত্যাগের পথ ধরেই আজ বিশ্বজুড়ে শ্রমিকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে।”

 

“মে দিবসের এই ঐতিহাসিক ক্ষণে আমি সকল মেহনতি মানুষের সুখ-সমৃদ্ধি কামনা করছি এবং তাদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে পূর্ণ একাত্মতা ঘোষণা করছি।

 

আমি একজন শ্রমজীবী মানুষ আমি শ্রমজীবি মানুষের পক্ষে_

অথচ আজো কতিপয় অসাধু ব্যবসায়ীরা কোনঠাসা ও জিম্মি করে শ্রমজিবি মানুষের নিরব নিবৃত্তে রক্ত চোষে নিচ্ছে কৌশলে।

অধিকার আদায়ে জীবনযাত্রার মান উন্নয়নের সাফল্যে উদ্বুদ্ধ হয়ে আমরা একটি শোষণমুক্ত ও ন্যায় বিচার সমাজ গড়ে তুলতে সর্বমহলে মানসিক আত্মনিয়োগ চাই।

 

১লা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত একটি ঐতিহাসিক দিন, যা শ্রমজীবী মানুষের অধিকার আদায় ও শোষণের বিরুদ্ধে সংগ্রামের এক উজ্জ্বল প্রতীক।

 

১৮৮৬ সালের এই দিনে আমেরিকার শিকাগো হে মার্কেটের শ্রমিকরা ন্যায্য মজুরি ও নিরাপদ কাজের পরিবেশের দাবি জানায়।

৮ঘন্টা কর্মদিবসের দাবিতে ধর্মঘট ডাকা সমাবেশে পুলিশের গুলি ও বোমার আঘাতে শ্রমিকদের আন্দোলনের মোড় তীব্র করে তোলে।

আজ বিশ্বের ৮০টির ও বেশি দেশে সরকারি ছুটি ও আন্তর্জাতিক দিবস পালিত হয়।

 

সেই দিনের আন্দোলনের ফলাফল হিসেবে আমরা মনে করি, শ্রমিক-মালিক সুসম্পর্ক, শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা এবং বঞ্চনার বিরুদ্ধে সংহতি প্রকাশের আজকের এই দিন।

 

শ্রমিক সংগঠনগুলো নানা কর্মসূচির মাধ্যমে মে দিবস পালন করে,

মূলত_ মে দিবস শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং শোষণমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন