April 29, 2026, 3:39 am
সংবাদ শিরোনাম
দোয়ারাবাজারে শিশু সুরক্ষা, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সংলাপ। রামেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে নার্স–পুলিশ কনস্টেবলের হাতাহাতি কাল বৈশাখী ঝড়ে গাছ পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু । কাল বৈশাখী ঝড়ে গাছ পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু । খুলনায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাবের নেতৃবৃন্দের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই তাড়াশ পুকুর সংস্কার করতে গিয়ে মিলল বিষ্ণু মূর্তি সুনামগঞ্জে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলনের ইন্তেকাল কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন

কাল বৈশাখী ঝড়ে গাছ পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু ।

কাল বৈশাখী ঝড়ে গাছ পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু ।

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ

জামালপুরের মেলান্দহ উপজেলায় বৈশাখী ঝড়ে বসতবাড়ির ওপর গাছ ভেঙে পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৭ এপ্রিল) গভীর রাতে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন দাগী এলাকার মৃত গনি মন্ডলের স্ত্রী খুকি বেগম এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার ও ফতে আক্তার।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার (২৬ এপ্রিল) রাতে তারা নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতের ঝড়ের কবলে হঠাৎ ঘরের পাশে থাকা চারটি গাছ উপড়ে ঘরের ওপর পড়ে যায়। এতে ঘরের ভেতরে চাপা পড়ে তারা ঘটনাস্থলেই নিহত হন।

সোমবার (২৭ এপ্রিল) সকালে স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা বলেন, ঘটনাটি আমরা ফায়ার সার্ভিস থেকে জানতে পেরেছি, এখন ঘটনাস্থলে যাবো।

মেলান্দহ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, নিহতের মরদেহ সুরতহাল শেষ হয়েছে এবং ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে। আমরা পরিবারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন