October 28, 2026, 12:23 pm
সংবাদ শিরোনাম
জামালপুরের বকশীগঞ্জে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। তাড়াশে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি তাড়াশে ব্যাংক এশিয়ার গাফিলতি তিন মাস ধরে ভাতা বন্ধ ১৫ হাজার ভাতাভোগীর কবি আবুল বশর আনসারীর লেখনী নতুন প্রজন্মকে দেশপ্রেমে অনুপ্রাণিত করবে: চিত্রনায়ক হেলাল খান সাগর-রুনি হত্যার তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে হোয়াইক্যং ৫নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ মোজাম্মেল হক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, চার ঘণ্টায় সেবা ২৩২ জনকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা নয়নের পদ স্থগিত ​প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক

সুনামগঞ্জ সদর থানায় ওসি রতন শেখের নেতৃত্বে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ সদর মডেল থানাতে অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দক্ষ ও দৃঢ় নেতৃত্বে রতন শেখ অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণ।

থানার দায়িত্ব নেওয়ার পর নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বিপণিবিতান এলাকা ও আবাসিক মহল্লায় পুলিশের নজরদারি বাড়ানোয় মাদক কারবার, ছিনতাই ও চুরি-ডাকাতির ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলাগুলোর দ্রুত তদন্ত ও নিষ্পত্তিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি থানায় আগত সেবাপ্রার্থীদের সঙ্গে পেশাদার ও সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করায় পুলিশের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এক সময় রাতের বেলায় চলাচল ও ব্যবসা পরিচালনা নিয়ে যে আতঙ্ক কাজ করত, বর্তমানে তা অনেকটাই কেটে গেছে। মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ফলে তরুণ সমাজ অপরাধ ও নেশা থেকে দূরে থাকছে বলে মনে করছেন অভিভাবকরা।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, নিয়মিত বিট পুলিশিং সভা আয়োজন এবং সাধারণ মানুষের অভিযোগ ও মতামত সরাসরি শোনার উদ্যোগ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পুলিশ ও জনগণের সমন্বিত এই প্রচেষ্টা ভবিষ্যতে সুনামগঞ্জ সদরকে আরও নিরাপদ ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।



আমাদের পেজ লাইক করুন