February 2, 2026, 4:29 pm
সংবাদ শিরোনাম
রাজশাহীতে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ জনতার প্রার্থী আব্দুল মান্নানের প্রধান কার্যালয় উদ্বোধন, নেতাকর্মীদের ঢল তাড়াশে অবৈধ পুকুর খননের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১ লক্ষ টাকা জরিমানা তাড়াশ উপজেলা মনোহরপুর গ্রামে আবাদি জমিতে জোরপূর্বক সেচ ও প্রাণনাশের হুমকি ‎অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ‎ বাঁশখালীতে ঈদে মিলাদুন্নবী (সা.) ও তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্স সম্পন্ন দানবাক্স নয়, মানুষের দানেই ৫ হাজারের তাবারুক—ঝিনঝি ফকির শাহ (রহঃ) মাজারে নতুন ইতিহাস বাঁশখালীতে ৪নং বাহারছড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পরিদর্শন দক্ষ জনশক্তির_চাহিদা পূরণ করতে বাংলাদেশের বিভিন্ন পদক্ষেপ। রুমায় পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মার্মা বিএনপিতে যোগদানের কথা সত্য নয়। বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে ভোট প্রচার শুরু

তাড়াশে অবৈধ পুকুর খননের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১ লক্ষ টাকা জরিমানা

আলহাজ সরকার টুটুল তাড়াশ সিরাজগঞ্জ  প্রতিনিধি:

‎সিরাজগঞ্জের তাড়াশের ঝুরঝুরি গ্রামে অবৈধভাবে পুকুর খননের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট এ জেড এম নাহিদ হোসেন।

‎অভিযানকালে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় তাকে এ অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদাল।

‎এ সময় অবৈধ পুকুর খননের কাজে ব্যবহৃত ভেকু মেশিনটি অক্ষত অবস্থায় মালিকের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি ভবিষ্যতে পুনরায় পুকুর খননের সঙ্গে জড়িত হলে দ্বিগুণ জরিমানা করা হবে এ মর্মে কঠোরভাবে সতর্ক করা হয়।

‎দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন পাবনা জেলার বেড়া উপজেলার দয়রামপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে জুয়েল রানা (২৫)।

‎প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন
Social Media Auto Publish Powered By : XYZScripts.com