September 11, 2026, 1:48 pm
সংবাদ শিরোনাম
নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি কমলগঞ্জে পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতেই আয়োজন সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে ঝলক কান্তি চক্রবর্তীর শুভ জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

শ্রীমঙ্গলে ভূনবীর দশরথ স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক কান্তি চক্রবর্তী–এর আজ শুভ জন্মদিন উপলক্ষে নানা শ্রেণি–পেশার মানুষ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এ সময় শিক্ষা পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের ধারাবাহিক সাফল্য কামনা করেন।

দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তারে অবদান রেখে আসা ঝলক কান্তি চক্রবর্তী একজন সৎ, দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ হিসেবে এলাকায় সুপরিচিত। অধ্যক্ষ হিসেবে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক–শিক্ষার্থীদের কল্যাণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে তাঁর ভূমিকা বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।
এদিকে শ্রীমঙ্গল মাধ্যমিক শিক্ষক সমিতির সংগ্রামী সভাপতি হিসেবে তিনি শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

বয়স ও শারীরিক অসুস্থতা সত্ত্বেও চাকরি জাতীয়করণের দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে চলমান অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন আন্দোলন–সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ তাঁর দৃঢ়তা ও ত্যাগের অনন্য দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন সহকর্মীরা।

শিক্ষার্থীদের অনেকেই বলেন, যাঁরা তাঁকে শিক্ষক (ওস্তাদ) হিসেবে পেয়েছেন, তাঁরা জীবনে সত্যিই ভাগ্যবান। জন্মদিনে শুভানুধ্যায়ীরা শিক্ষা ও সমাজ গঠনে তাঁর অবদান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন