May 25, 2026, 2:53 am
সংবাদ শিরোনাম
পাক্ষিক বিশ্বনাথ বার্তার ১৫তম বর্ষপূর্তি উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত চাউল পড়া’ খাইয়ে চুরির অপবাদ ও ফেসবুকে লাইভ করে মানহানি: সিলেটে সাইবার ট্রাইব্যুনালে মামলা চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া সিরাজগঞ্জ তাড়াশ-রায়গঞ্জ থেকে মাদক নির্মূল করতে জীবন গেলেও যাবে: এমপি আয়নুল হক বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা; বিশ্বনাথে সংরক্ষিত নারী এমপি মাহফুজা সিদ্দিকা হান্নানের মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত উপজেলা ভূমি অফিসের বরাদ্দকৃত জায়গা দখল করে নিল ডিসি অফিসের নাজির এসপি মাহবুব আলম খানকে নিয়ে অপপ্রচারের নেপথ্যে রাজমিনার মৃত্যুকে ঘিরে পুলিশের বিরুদ্ধে কটুক্তি ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগ, উত্তাল বিশ্বনাথ

রাজশাহী-৩ আসনে মিলনের পক্ষে তাঁতি দলের গণসংযোগ

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ

রাজশাহী-৩ পবা ও মোহনপুর আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শফিকুল হক মিলনের পক্ষে গণসংযোগ করেছে জাতীয়তাবাদী তাঁতি দল।

তাঁতি দলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি নওহাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকায় অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় তাঁতি দল ও বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভা তাঁতি দলের সভাপতি মো. আলাউদ্দিন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। এ সময় নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল হক মিলনের পক্ষে ভোট প্রার্থনা করেন।

নেতারা বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপিকে আরও শক্তিশালী করা প্রয়োজন। তারা দাবি করেন, শফিকুল হক মিলন নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন।

গণসংযোগ চলাকালে নেতারা স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং নির্বাচিত হলে সেগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন