October 24, 2026, 7:05 pm
সংবাদ শিরোনাম
সাংবাদিক এম বেলাল উদ্দীন আহ্বায়ক মাওলানা মাছুমুর রশিদ সচিব গর্জনীয়া রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের প্রস্তুতি সভা বকশীগঞ্জে কাবেরী ৫০ জাত ভুট্টার মোড়ক উন্মোচন। বকশীগঞ্জে আদর্শ রানার্স ক্লাবের উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। চলনবিল মহিষলুটিতে শুঁটকির বাজারে চড়া দাম, লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা নাফ নদীতে ৫০ হাজার ইয়াবা রেখে পালালো কারবারিরা টেকনাফে রাতে এপিবিএন-পুলিশের অভিযান, গ্রেপ্তার তিন পলাতক আসামি বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক বেলাল বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে জামালপুরের বকশীগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। তাড়াশ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শ করলেন মেয়র পদপ্রার্থী খন্দকার সাইফুল ইসলাম

তাহিরপুরে ভারতীয় ট্রাকের চাপায় প্রাণ গেল এক যুবকের

মো: আমির হোসেন, স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও শুল্ক স্টেশন এলাকায় সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ভারতীয় কয়লাবাহী ট্রাকের চাপায় ২১ বছর বয়সী সোলেমান মিয়া নিহত হয়েছেন।

তিনি ওই এলাকার মনা মিয়ার ছেলে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুর্ঘটনা ঘটনাস্থলেই ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, “নিহতের মরদেহ পোস্টমর্টেমের জন্য উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই মুহূর্তে থানায় কোনো মামলা দায়ের হয়নি।”
এ বিষয়ে চারাগাঁও কয়লা আমদানিকারক সমিতির সভাপতি আব্দুস সামাদ মুন্সিকে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয়রা এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিরাপত্তা ব্যবস্থার জোরালো করার আহ্বান জানিয়েছেন।



আমাদের পেজ লাইক করুন