August 23, 2026, 7:28 am
সংবাদ শিরোনাম
ভুয়া নিয়োগ বাণিজ্যের অভিযোগ, কুড়িগ্রাম মজিদা কলেজের ভাইস প্রিন্সিপাল নয়ন জেল হাজতে যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা আমাশু প্রগতি হাই স্কুল এন্ড কলেজের এডহক কমিটি অনুমোদন: সভাপতি মোফাজ্জল হোসেন সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি গডফাদারের’ শেল্টার- ধরাছোঁয়ার বাইরে শাহীন, যুবসমাজ এর ভবিষ্যত নিয়ে আতঙ্কে স্থানীয়রা। চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত এসএসসি ফলে সাফল্য-হতাশার মিশ্র চিত্র: পাস ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন, ফেল প্রায় ৭ লাখ তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে। তাড়াশ থানার নতুন ওসি হিসেবে মোঃ ইমাম জাফরের যোগদান, অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা

সিরাজগঞ্জ তাড়াশে আদিবাসী সুবিধাবঞ্চিত শিশুদের খেলনা সামগ্রী বিতরণ

আলহাজ্ব সরকার টুটুল তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জরে তাড়াশে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য অংশী স্বপ্নজয়ী পাঠশালার শিক্ষার্থীদের মাঝে খেলনা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের আদিবাসী অধ্যুষিত সনগইপাড়া খেলনা সামগ্রী শিক্ষার্থীদের হাতে তুলে দেন, অংশীর অন্যতম উপদেষ্টা রয়টার্স পদকপ্রাপ্ত সাবেক সাংবাদিক রফিকুর রহমান।
এ সময় তিনি বলেন, এই পাঠশালাটি সুবিধাবঞ্চিত শিশুদের জীবন পরিবর্তনের মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করা। আমি মনে করি অজোপাড়া গ্রামের এ শিশুরা বিভিন্ন সুবিধা গ্রহণের পাশাপাশি নিজেদের চরিত্র গঠন করতে পারবে যা শুধু তাদের নিজেদের জন্যই নয় বরং সমাজের জন্যেও কল্যাণ বয়ে আনবে। এছাড়াও নতুন প্রজন্মকে আনন্দ পূর্ণ করে গড়ে তোলা। ঝরে পড়া রোধ করা এবং শিশুদের স্বপ্ন দেখিয়ে বড় করে তোলা। বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদক ও সন্ত্রাস মুক্ত নতুন প্রজন্ম গড়ে তোলা।
অংশী স্বপ্নজয়ী পাঠশালার পরিচালক কবি-সাংবাদিক হাদিউল হৃদয়ের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অংশীর প্রতিষ্ঠাতা সভাপতি কথাসাহিত্যিক শ্যামলী খান, অংশীর সাধারণ সম্পাদক কবি শাহিদা ইসলাম, নারী উদ্যোক্তা শিউলী মাহবুব, শিক্ষক ঋতুপন্না প্রমূখ।
পরে অংশী স্বপ্নজয়ী পাঠশালার শিক্ষার্থীর মাঝে খেলনা সামগ্রী চকলেট ও বিস্কুট উপহার দেয়া হয়।

আলহাজ্ব সরকার টুটুল

তাড়াশ-সিরাজগঞ্জ।

তাং ২৯-১০-২৫ ইং

01774238061


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন