September 12, 2026, 2:04 pm
সংবাদ শিরোনাম
নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি কমলগঞ্জে পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতেই আয়োজন সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

প্রেম করে বিয়ে, ৩ মাসের ব্যবধানে শ্বশুরবাড়িতে লাশ হলেন সুমী

আলহাজ্ব সরকার টুটুল সিরাজগঞ্জ তাড়াশ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে ভালোবেসে বিয়ের তিন মাসের মাথায় লাশ হলেন মোছা. সুমী খাতুন (২২)। তিনি সিরাজগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

রোববার (১৯ অক্টোবর) বিকেল ৩ টার দিকে উপজেলার রোকনপুর দামরা গ্রামের শ্বশুরবাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার চকমির্জাপুর গ্রামের রেজাউল করিমের মেয়ে সুমী আক্তার। তিন মাস আগে ভালবেসে বিয়ে করেন একই উপজেলার রোকনপুর দামরা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে সজীব হাসানকে (২৪)। পরিবারের অমতে বিয়ে করায় প্রথমে মেনে নেয়নি সজীবের পরিবার। পরে আত্মীয় স্বজনের মধ্যস্থয় উভয় মেনে নেয় তারা।

রোববার বিকেল ৩টার দিকে সুমী খাতুন স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতে যান। এরপর সোয়া ৪টার দিকে সজীবের পরিবার জানায় সুমী ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় বগুড়ার শেরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে নিহত সুমীর বাবা রেজাউল করিম এটিকে পরিকল্পিত হত্যা দাবি করে বলন, তার মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। তিনি এ ঘটনায় হত্যা মামলা করবেন।

জেলার শেরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস. এম সাজিদ হাসান সিদ্দিকী বলেন, ওই রোগী হাসপাতালে আসার আগেই মারা গেছেন। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পরে মরদেহটি শেরপুর থানার পুলিশ এসে নিয়ে গেছেশেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন মাসুদ বলেন, অভিযোগ পেয়ে রাতে সুমী খাতুনের মরদেহটি ময়নাতদন্তের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আনা হয়েছিল। ময়নাতদন্ত শেষে নিহত পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন