October 28, 2026, 2:29 am
সংবাদ শিরোনাম
কবি আবুল বশর আনসারীর লেখনী নতুন প্রজন্মকে দেশপ্রেমে অনুপ্রাণিত করবে: চিত্রনায়ক হেলাল খান সাগর-রুনি হত্যার তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে হোয়াইক্যং ৫নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ মোজাম্মেল হক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, চার ঘণ্টায় সেবা ২৩২ জনকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা নয়নের পদ স্থগিত ​প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক সাংবাদিক এম বেলাল উদ্দীন আহ্বায়ক মাওলানা মাছুমুর রশিদ সচিব গর্জনীয়া রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের প্রস্তুতি সভা বকশীগঞ্জে কাবেরী ৫০ জাত ভুট্টার মোড়ক উন্মোচন। বকশীগঞ্জে আদর্শ রানার্স ক্লাবের উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত।

তাড়াশে জনসাধারণের চলাচলের রাস্তা সংস্কার করে দিলেন যুবদল ও ছাত্র দল

আলহাজ্ব সরকার টুটুল সিরাজগঞ্জ তাড়াশ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মানুষের জনদুর্ভোগ কমাতে যুবদল ছাত্র দল ও পৌর যুবদলের ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার শুরু হয়েছে। প্রথমে সংস্কারকৃত রাস্তাটি তাড়াশ পৌর শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মোড় হতে শুরু হয়েছে এই মানবিক কাজ।

স্থানীয়রা জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী ছিল। বিশেষ করে বৃষ্টি মৌসুমে জনসাধারণকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হতো। পৌর সদর ছাড়াও উপজেলার বেশিরভাগ মানুষ এ রাস্তাটি নিয়মিত ব্যবহার করেন জনসাধারণ, স্কুল, কলেজ এবং মাদরাসার শিক্ষার্থীরাও।

 

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাজিব আহমেদ (মাসুম) বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার করা হয়নি। ফলে খানাখন্দে ভরপুর এ রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে ছিল প্রতিনিয়তই ঘটতো দুর্ঘটনা। নতুন করে সংস্কার করলে অত্র অঞ্চলের মানুষের ব্যাপক উপকার হবে।

 

যুবদলের যুগ্ম আহবায়ক মিলন খান বলেন, রাস্তাটি উপজেলার গুরুত্বপূর্ণ পৌর শহরের যোগাযোগের একমাত্র পথ হওয়ায় প্রতিনিয়ত মানুষ দুর্ভোগ পোহাতে হতো। রাস্তা সংস্কার করে দেওয়া হচ্ছে এ জন্য যুবদল ছাত্র দল পৌর ছাত্র দলের সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানাই।

 

এ বিষয়ে ছাত্র দলের যুগ্ম আহবায়ক মো: ইমরান এইচ সজিব বলেন, সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করছি। রাস্তাটি নতুন নির্মিত হওয়ার আগ পর্যন্ত যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারেন, তাই সংস্কারের উদ্যোগ নিয়েছি। তাড়াশ পৌর শহরের বিভিন্ন স্থানে এমন আরও বেশ কিছু রাস্তা রয়েছে, যা সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খুব শিগগিরই ওইসব রাস্তাও সংস্কারের উদ্যোগ নেব। এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী নজরুল প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক শেখ সাদী সোহাগ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মানিক বিশ্বাস, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রিন্টু মির্জা, উপজেলা ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা সুব্রত কুমার সরকার এবং ছাত্রদলের নেতৃবৃন্দ রিফাত, তারিকুল, মাসুদ, রিপন, রুহুল, সেরাজ, ফাহাদ, মলিব, সুমন, সুজন, বিজয়,



আমাদের পেজ লাইক করুন