September 9, 2026, 4:33 pm
সংবাদ শিরোনাম
সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে ডিজিটাল ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের কঠোর অবস্থান: টোক ইউনিয়ন ভূমি অফিসের অনুকরণীয় উদ্যোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সাদিউজ্জামান রুবেলের

তাহিরপুরে ওয়ার্ড বিএনপির নেতাকে কোপাল আওয়ামী লীগ নেতা; দ্রুত গ্রেপ্তার দাবিতে এলাকাবাসী মানববন্ধন

স্টাফ রিপোর্টার

‎সুনামগঞ্জের তাহিরপুরে দলীয় বিষয়াদি নিয়ে পূর্ব বিরোধের জেরে ওয়ার্ড বিএনপির এক নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে আওয়ামী লীগ নেতা। গত ৬ সেপ্টেম্বর শনিবার উপজেলায় বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির কমিটির কাউন্সিলে ভোট দিতে ভোট কেন্দ্রে যাওয়ার সময় ইসমাইল হোসেন (৩৫) নামের ওয়ার্ড বিএনপি নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পার্শ্ববর্তী দক্ষিণ বড়দল ইউনিয়নের
‎আওয়ামী লীগ নেতা নবাব মিয়া(৫৫) ও তার আত্নীয় স্বজনরা।

‎এ ঘটনায় আওয়ামী লীগ নেতা সন্ত্রাসী নবাব মিয়া ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী। আজ ১২ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫ টার সময় উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের একতা বাজারে এলাকাবাসীর আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপি নেতা ইসমাইল হোসেন হতদরিদ্র একজন ভালো মানুষ। গত ৬ সেপ্টেম্বর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনে ভোট দিতে নিজ বাড়ি আমতৈল থেকে একতা বাজারে আসলে সন্ত্রাসী নবাব মিয়াসহ ১০/১৫ জনের একটি সন্ত্রাসী গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নিয়ে হামলা করে। এ সময় বিএনপি নেতা ইসমাইলকে এলোপাতাড়ি কুপিয়ে মাথা, হাতে ও পায়ে গুরুতর আহত করে। এঘটনায় ইসমাইলে বোন জহুরা খাতুন বাদি হয়ে নবাব মিয়া ও তার সহযোগীদের আসামি করে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পার থেকে সন্ত্রাসী নবাব মিয়া ও তার সহযোগীরা ইসমাইলের পরিবারের লোকজন বিভিন্নভাবে হুমকি ধামকি ও ভয়ভীতি দেখাচ্ছে মামলা তুলে নিতে। এখন ইসমাইল ও তার পরিবারের লোকজন নিরাপত্তারহীনতায় আছে। এমনকি মামলা দায়েরের ৭ দিন পেরিয়ে গেলেও থানা পুলিশ কোন আসামীকেই গ্রেপ্তার করতে পারেনি। তারা আরও বলেন, আওয়ামী সন্ত্রাসী নবাব মিয়া আওয়ামী লীগ সরকারের আমলে এই এলাকায় দলীয় প্রভাব কাটিয়ে সন্ত্রাসী রাজত্ব কায়েম করে রাখে। শুধু তাই নয়! নবাব মিয়া পূর্বে চরগ্রাও গ্রামে বসবাস করত। সেখানে থাকার সময় নবাব মিয়া গ্রামের নারী-পুরুষসহ সবার উপরেই জোর জুলুম করত। সেএকটি হাত্যাকান্ডের ঘটনা ঘটায়। এ ঘটনায় নবাব মিয়া নামে সুনামগঞ্জ আদালতে একটি হত্যা মামলাসহ নবাব মিয়ার বিরুদ্ধে অত্যন্ত ১৫ থেকে ২০ মামলা চলমান আছে। তাই সন্ত্রাসী নবাব মিয়াসহ তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার পূর্বক কঠিন শাস্তির দাবি জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, শিবলু মিয়া, মাদুক মিয়া, হোসেন আলী, জালাল উদ্দিন ২ নং ওয়ার্ডের সভাপতি, রহমত আলী, উসমান গণী, সাদেক মিয়া, আব্দুল আলী,  আমির আলী,


‎ উল্লেখ্য : গত শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে ১০টা থেকে উপজেলার বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন শেষে কমিটি গঠনের লক্ষ্যে ভোটগ্রহণ শুরু হয়। সকাল ৯টার দিকে কাউন্সিলে ভোট প্রদানের উদ্যেশ্যে বাড়ি থেকে বের হয়ে একতা বাজার এলাকায় পৌঁছালে সেখানে দলীয় বিভিন্ন বিষয়াদি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে আওয়ামী লীগ নেতা নবাব মিয়াসহ একদল সন্ত্রাসী তাঁর উপর হামলা করে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মাথায় ও হাতে গুরুতর আহত করে। হামলার শিকার ইসমাইল উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের আমতৈল গ্রামের মো. হেকিম আলীর ছেলে এবং ২নং ওয়ার্ড বিএনপির সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন