September 10, 2026, 3:01 pm
সংবাদ শিরোনাম
সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে ডিজিটাল ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের কঠোর অবস্থান: টোক ইউনিয়ন ভূমি অফিসের অনুকরণীয় উদ্যোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সাদিউজ্জামান রুবেলের

রংপুরে সাংবাদিক হামলার শিকার ৫ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত আসামী ধরতে সংক্ষম হননি পুলিশ। 

সেলিম চৌধুরী
জেলা প্রতিনিধি, রংপুর ঃ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তথ্য সংগ্রহের সময়, যুবলীগের চিহ্নিত সন্ত্রাসীদের হামলার শিকার হন দৈনিক ঢাকা পত্রিকার সাংবাদিক মাটি মামুন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে, রমেক হাসপাতালের এ্যাম্বুলেন্স স্ট্যান্ড বটতলা এলাকায় ওই সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হন। আহত সাংবাদিক মাটি মামুন দৈনিক ঢাকা পত্রিকার রংপুর বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। 

স্থানীয় প্রতক্ষদর্শী সুত্রে জানা গেছে, রংপুর মহানগরীর ১৯ নং ওয়ার্ড সাগরপাড়ার বাসিন্দা মাহফুজার রহমান ও হাসিনা বেগমের ছেলে, জাহিদ হাসান জনি (৩০) জিন্নাতুল ইসলাম জয় (২৫) সহ অজ্ঞাত ৮/১০ জন অস্ত্রধারী সন্ত্রাসী মিলে ওই সাংবাদিকের উপর হামলা করে।

অভিযুক্ত জনি ও জয় দুইভাই রংপুর মহানগরীর চিহ্নিত সন্ত্রাসী, তাদের নামে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মাটি মামুন বলেন,গত ৫ আগষ্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও যুবলীগ নামীয় সন্ত্রাসী বাহিনী এখনো সক্রিয় ভূমিকায় আছে।

ইতিপূর্বে সন্ত্রাসী জনি ও জয়ের অবৈধ অস্ত্র প্রদর্শনের ছবিসহ তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এজন্য তারা আমাকে সন্দেহ করে এবং হত্যার পরিকল্পনা করে। বিষয়টি জানার পরে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা ও পরশুরাম থানার ওসি,ডিজিএফআই এনএসআই সিটিএসবিসহ আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বশীলদেরকে আমি বার-বার অবগত করেছি।

তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে হয়তো আজকে আমি হামলার শিকার হতাম না। আমার উপর হামলার ৫ দিন অতিবাহিত হলেও এখন প্রযন্ত কোনো আসামী ধরতে সক্ষম হননি রংপুর মেট্রো কোতোয়ালি থানা পুলিশ। এবিষয়ে – রংপুর মেট্রো কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান এর সাথে মুঠোফোনে কথা হোলে তিনি বলেন, অভিযোগ দিয়েছে অভিযোগ আমলে নিয়ে অসামীদের কে গ্রেপ্তারের জন্য চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন