September 11, 2026, 3:58 pm
সংবাদ শিরোনাম
নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি কমলগঞ্জে পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতেই আয়োজন সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

বায়েজিদে প্রকাশ্যে হত্যাচেষ্টা: চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রাম, ৯ জুন ২০২৫, বিকাল ৫:৩০
চট্টগ্রাম মহানগরের বায়েজিদ থানাধীন পূর্ব হাজী পাড়া তিন রাস্তার মোড়ে রবিবার বিকেলে চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন স্থানীয় বাসিন্দা রাফসান ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর পরিবারের বরাতে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে বায়েজিদ এলাকার কুখ্যাত কিশোর গ্যাং লিডার সাইফুল (৪০), আলাউদ্দিন (৪৮), ফাহিম (২২) ও জসীম (৩২) রাফসানের উপর অতর্কিত হামলা চালায়। রাফসান বাড়ি ফেরার পথে তারা তাকে পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং জবাই করে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় গুরুতর আহত রাফসান ইসলাম বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পর রাফসানের পিতা মোহাম্মদ মোরশেদ ইসলাম বাদী হয়ে বায়েজিদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, ২০২২ সালে তার বাড়ি নির্মাণের সময় উক্ত সন্ত্রাসীরা ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। ঐ ঘটনায় মামলা দায়ের করায় দীর্ঘদিন ধরে তারা হুমকি দিয়ে আসছিল।

পরিবারের দাবি, উক্ত মামলাটি বর্তমানে রায়ের পর্যায়ে রয়েছে, এবং সন্ত্রাসীরা নিয়মিত মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছে। তারা মামলাটি না তোলায় রাফসানকে হত্যার চেষ্টা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এমনকি শুধু মামলাটি না তোলার কারণেই রাফসানকে জবাই করে হত্যা করার চেষ্টা করা হয়েছে।

বায়েজিদ থানা পুলিশ অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসী চিহ্নিত এই সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন