September 8, 2026, 9:38 pm
সংবাদ শিরোনাম
সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে ডিজিটাল ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের কঠোর অবস্থান: টোক ইউনিয়ন ভূমি অফিসের অনুকরণীয় উদ্যোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সাদিউজ্জামান রুবেলের

ভুয়া নিয়োগ বাণিজ্যের অভিযোগ, কুড়িগ্রাম মজিদা কলেজের ভাইস প্রিন্সিপাল নয়ন জেল হাজতে

কুড়িগ্রাম প্রতিনিধি: ভুয়া নিয়োগ বাণিজ্যের মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কুড়িগ্রাম মজিদা সরকারি কলেজের ভাইস পিন্সিপাল এ টি এম আসাদুল ইসলাম (নয়ন)-কে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে আদালত। স্থানীয় সূত্রে জানা গেছে, ‘ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশন’-এ চাকরির কথা বলে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় প্রতারণামূলক নিয়োগ দেন নয়ন মিয়া। বিনিময়ে তিনি ব্যাংক চেকের মাধ্যমে চাকরিপ্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেন। এতদিন প্রভাবশালী ব্যক্তিবর্গের ছত্রছায়ায় তিনি অবাধে চলাফেরা করতেন এবং পাওনাদাররা টাকা ফেরত চাইলে তাদের পাত্তা দিতেন না।

​পরবর্তীতে ভুক্তভোগীরা ব্যাংক চেক ডিজঅনার করে আইনের আশ্রয় নেন। আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো সত্ত্বেও তিনি কোনো যোগাযোগ না করায়, আদালত তার বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সি আর মামলা নং ২৭১/২৬ এর গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী, গত ১৯ আগস্ট (বুধবার) সন্ধ্যা ৬টার সময় কুড়িগ্রাম থানা পুলিশ কলেজ মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরদিন বৃহস্পতিবার আদালতে তার জামিনের আবেদন করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন