কুড়িগ্রাম প্রতিনিধি: ভুয়া নিয়োগ বাণিজ্যের মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কুড়িগ্রাম মজিদা সরকারি কলেজের ভাইস পিন্সিপাল এ টি এম আসাদুল ইসলাম (নয়ন)-কে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে আদালত। স্থানীয় সূত্রে জানা গেছে, 'ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশন'-এ চাকরির কথা বলে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় প্রতারণামূলক নিয়োগ দেন নয়ন মিয়া। বিনিময়ে তিনি ব্যাংক চেকের মাধ্যমে চাকরিপ্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেন। এতদিন প্রভাবশালী ব্যক্তিবর্গের ছত্রছায়ায় তিনি অবাধে চলাফেরা করতেন এবং পাওনাদাররা টাকা ফেরত চাইলে তাদের পাত্তা দিতেন না।
পরবর্তীতে ভুক্তভোগীরা ব্যাংক চেক ডিজঅনার করে আইনের আশ্রয় নেন। আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো সত্ত্বেও তিনি কোনো যোগাযোগ না করায়, আদালত তার বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সি আর মামলা নং ২৭১/২৬ এর গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী, গত ১৯ আগস্ট (বুধবার) সন্ধ্যা ৬টার সময় কুড়িগ্রাম থানা পুলিশ কলেজ মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরদিন বৃহস্পতিবার আদালতে তার জামিনের আবেদন করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩