August 24, 2026, 3:00 pm
সংবাদ শিরোনাম
ভুয়া নিয়োগ বাণিজ্যের অভিযোগ, কুড়িগ্রাম মজিদা কলেজের ভাইস প্রিন্সিপাল নয়ন জেল হাজতে যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা আমাশু প্রগতি হাই স্কুল এন্ড কলেজের এডহক কমিটি অনুমোদন: সভাপতি মোফাজ্জল হোসেন সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি গডফাদারের’ শেল্টার- ধরাছোঁয়ার বাইরে শাহীন, যুবসমাজ এর ভবিষ্যত নিয়ে আতঙ্কে স্থানীয়রা। চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত এসএসসি ফলে সাফল্য-হতাশার মিশ্র চিত্র: পাস ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন, ফেল প্রায় ৭ লাখ তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে। তাড়াশ থানার নতুন ওসি হিসেবে মোঃ ইমাম জাফরের যোগদান, অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা

গোদাগাড়ীতে সাবেদুল হত্যা: খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় সাধারণ জনগণ 

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী হাটে নির্মাণশ্রমিক সাবেদুল ইসলাম (৩৩) হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সচেতন নাগরিক ও এলাকাবাসী।

রবিবার সকালে রাজাবাড়ী হাটে সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিশিষ্ট সমাজসেবক আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নিহতের শোকাহত পিতা-মাতা।

উল্লেখ্য, নিখোঁজ হওয়ার দুই দিন পর গত ২৬ জুলাই সকাল প্রায় ৬টার দিকে রাজাবাড়ী চেকপোস্টের সামনে, রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয়ের পাশের একটি পুকুর থেকে সাবেদুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাবেদুলকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে তাদের দৃঢ় সন্দেহ। তারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানান। একই সঙ্গে তারা বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ কমে আসবে।

এ সময় নিহতের মা আবিদা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলেকে যারা নির্মমভাবে হত্যা করেছে, তাদের সঠিক বিচার চাই। খুনিদের সর্বোচ্চ শাস্তি চাই।

নিহতের বাবা কামাল হোসেনও আবেগাপ্লুত হয়ে বলেন, আমার সন্তানের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা শান্তি পাব না। প্রশাসনের কাছে দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলাম পিয়ারুল, বিএনপি নেতা নাসিরউদ্দীন বাবু, নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট সালাহ উদ্দীন বিশ্বাস, গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের আহবায়ক বেদারউদ্দিন বিদুৎ, দেওপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল বাকী মেম্বার, সাবেক ইউপি সদস্য মাহবুবুর রহমান, আল আমিন, রবিউল ইসলাম তুহিন, আবু মুসা খুররম সরকার।

কর্মসূচিতে বক্তারা দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের গ্রেফতার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীরও একটাই দাবি ছিল, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন