August 19, 2026, 10:53 am
সংবাদ শিরোনাম
সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি গডফাদারের’ শেল্টার- ধরাছোঁয়ার বাইরে শাহীন, যুবসমাজ এর ভবিষ্যত নিয়ে আতঙ্কে স্থানীয়রা। চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত এসএসসি ফলে সাফল্য-হতাশার মিশ্র চিত্র: পাস ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন, ফেল প্রায় ৭ লাখ তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে। তাড়াশ থানার নতুন ওসি হিসেবে মোঃ ইমাম জাফরের যোগদান, অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য প্রতিবাদ ও নিন্দা তাওহীদ হেযবুতের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে আওয়ামী লীগ নেতার নাতি, ক্ষুব্ধ স্থানীয় বিএনপি আমছুর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাদিক আখতার আহত

বিশ্বনাথে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদযাপিত

বিশ্বনাথে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদযাপিত

​বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে এই রথ উৎসব উদযাপিত হয়।
​আজ ১৬ই জুলাই(বৃহস্পতিবার) বিকেলে বিশ্বনাথ উপজেলার মদনপুর শ্রী শ্রী নৃসিংহ জিউ ও জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য রথযাত্রা বের হয়ে প্রধান রাস্তা প্রদক্ষিণ করে।

​রথযাত্রা উপলক্ষে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে শুরু হয় বিশেষ ধর্মীয় আনুষ্ঠানিকতা।
এর মধ্যে ছিল মঙ্গলারতি,ভাগবত পাঠ, কীর্তন, বিশেষ পূজা এবং বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা এবং ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ।
​রথশোভাযাত্রায় শত শত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশু পরম শ্রদ্ধায় রথের দড়ি টেনে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা মহারানিকে মাসির বাড়িতে নিয়ে যান। হরিনাম সংকীর্তন আর উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

​এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
এসময় উপস্থিত ছিলেন মন্দিরের প্রধান পুজারী প্রভু চৈতন্য দাস,মন্দিরের সভাপতি সিদ্ধ মাধব দাস,
মন্দিরের সেবায়ীত শ্রী নিকুঞ্জ দাস,স্থানীয় মেম্বার শফিক মিয়া,শংকর চন্দ্র ধর,স্বপন দাস,রঞ্জিত দাস,অলক দেব,মঞ্জু মালাকার,দিলীপ কুমার দেবসহ সর্বস্তরের মানুষ।

উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে রথযাত্রা সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির পক্ষ থেকে প্রশাসন,সাংবাদিক ও স্থানীয় সর্বস্তরের জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আয়োজক কমিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন