July 18, 2026, 11:28 pm
সংবাদ শিরোনাম
যুক্তরাজ্যে বিশ্বনাথের সামিউলের উচ্চতর ডিগ্রি লাভ বিশ্বনাথে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদযাপিত Chhatak Celebrates as Zahra Abedin Secures Talentpool Scholarship সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের শাজাহানপুরে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবকল্যাণ ফাউন্ডেশনের নতুন নেতৃত্ব বার্সেলোনায় রয়েল নাওয়াব’ রেস্তোরাঁর উদ্বোধন স্টেডফাস্ট কুরিয়ারে হামলা কেন কি ঘটেছিল সেই দিন  নানিয়ারচরে বাংলাদেশ সেনাবাহিনী আর্থিক সহায়তা নিয়ে ব্রেন টিউমারে আক্রান্ত বাসনা চাকমার পাশে দাঁড়িয়েছে বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

বার্সেলোনায় রয়েল নাওয়াব’ রেস্তোরাঁর উদ্বোধন

বার্সেলোনায় রয়েল নাওয়াব’ রেস্তোরাঁর উদ্বোধন

কবি এস.পি.সেবু, ব্যুরো প্রধান : 

স্পেনের বার্সেলোনায় রয়েল নাওয়াব নামে নতুন একটি বাংলাদেশি রেস্তোরাঁর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৯টায় আয়োজিত এক অনুষ্ঠানে রেস্তোরাঁটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বার্সেলোনা নিযুক্ত বাংলাদেশের অনারারি কাউন্সিলর রামন পেদ্রো।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
রেস্তোরাঁটির স্বত্বাধিকারী সাইফুল ইসলাম বলেন, ‘রয়েল নাওয়াব’ রেস্তোরাঁয় সুলভ মূল্যে ঐতিহ্যবাহী বাঙালি খাবারের সমাহার থাকবে। প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও বিদেশি অতিথিদের কাছেও দেশীয় খাবারের স্বাদ পৌঁছে দেওয়াই এ আমাদের লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নতুন এ উদ্যোগকে স্বাগত জানান এবং রেস্তোরাঁটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন