July 19, 2026, 8:49 am
সংবাদ শিরোনাম
যুক্তরাজ্যে বিশ্বনাথের সামিউলের উচ্চতর ডিগ্রি লাভ বিশ্বনাথে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদযাপিত Chhatak Celebrates as Zahra Abedin Secures Talentpool Scholarship সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের শাজাহানপুরে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবকল্যাণ ফাউন্ডেশনের নতুন নেতৃত্ব বার্সেলোনায় রয়েল নাওয়াব’ রেস্তোরাঁর উদ্বোধন স্টেডফাস্ট কুরিয়ারে হামলা কেন কি ঘটেছিল সেই দিন  নানিয়ারচরে বাংলাদেশ সেনাবাহিনী আর্থিক সহায়তা নিয়ে ব্রেন টিউমারে আক্রান্ত বাসনা চাকমার পাশে দাঁড়িয়েছে বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

সিংগাইরে মানবতার হাত বাড়াল সাত্তার ফাউন্ডেশন: ১৫ পরিবার পেল ১৫ লাখ টাকা

রুহুল আমিন, ব্যুরো প্রধান (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার শায়েস্তা ও জামির্তা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৫টি হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে সাত্তার ফাউন্ডেশন। মানবিক সহায়তার অংশ হিসেবে প্রতিটি পরিবারকে নগদ ১ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

​শনিবার (১৩ জুন) বিকেলে জামির্ত্তা ইউনিয়নের চন্দননগর গ্রামের মসজিদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুদান বিতরণ করা হয়। স্থানীয় সমাজসেবক নজর আলী মেম্বার এই অনুষ্ঠানের আয়োজন করেন

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান তুলে দেন সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাত্তার মেটাল ইন্ডাস্ট্রিজের কর্ণধার ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুস সাত্তার খান।

​সহায়তা প্রদানকালে নিজের অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন:

​”সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। মানুষের কষ্ট আমি সহ্য করতে পারি না। কোনো অসহায় মানুষের দুর্দশার কথা শুনলে নিজের অবস্থান থেকে তাকে সহযোগিতা করার চেষ্টা করি। আমি সবসময় ভাবি, যদি আমি নিজেই ওই অবস্থায় থাকতাম, তাহলে আমার কী উপায় হতো। সেই উপলব্ধি থেকেই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যেই সাত্তার ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি। সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। আমি বিশ্বাস করি, সাত্তার ফাউন্ডেশন আজীবন মানুষের কল্যাণে কাজ করে যাবে

​ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সিংগাইর ও হরিরামপুর উপজেলার বিভিন্ন এলাকার অসহায়, হতদরিদ্র, প্রতিবন্ধী এবং কিডনি ও ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। প্রতি মাসেই এই ফাউন্ডেশনের পক্ষ থেকে নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করা হয়।

​এদিন অনুদানপ্রাপ্ত ১৫ জনের মধ্যে চন্দননগর গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী দিলবার খা আবেগাপ্লুত হয়ে বলেন, “জন্মের পর থেকে অন্ধ অবস্থায় মানবেতর জীবনযাপন করছি। সংসারের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে। সাত্তার ফাউন্ডেশনের এই অনুদান আমার সংসারের জন্য অনেক উপকারে আসবে।”

​চিকিৎসার সংকটে থাকা অন্য উপকারভোগী মনোয়ারা বেগম বলেন, “অভাবের কারণে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছিলাম না। এই আর্থিক সহায়তা পেয়ে অনেকটা স্বস্তি পেয়েছি। আব্দুস সাত্তার খানসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

কদর জান, মজিরন বেগম, রোকসানা বেগম, সীমা আক্তার, আনোয়ারা বেগম, তারাজান বিবি, মো. ইসরাফিল, রাবিয়া আক্তার, শাহিনুর রহমান, জাহানারা বেগম, রাধেশ্যাম, আছিয়া খাতুন এবং লিপি আক্তার

​অনুদান বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—

  • মিজানুর রহমান মিরু, সভাপতি, গোল্ডেন টাচ সংসদ।
  • মো. মোবারক হোসেন, আহবায়ক, সিংগাইর উপজেলা প্রেসক্লাব।
  • মো. সুজন মোল্লা, সদস্য সচিব, সিংগাইর উপজেলা প্রেসক্লাব।
  • সাংবাদিকবৃন্দ: হাবিবুর রহমান, হাবিবুর রহমান রাজিব, আব্দুল গফুর ও সোহেল রানা।
  • জাফর আলী, কর্মী, সাত্তার ফাউন্ডেশনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন