June 27, 2026, 12:30 pm
সংবাদ শিরোনাম
কাজিপুরে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল সিরাজগঞ্জ এর  তাড়াশে চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে আইনের আশ্রয় নিতে গিয়ে হয়রানির শিকার ব্যবসায়ী ইয়াকুব: সীতাকুণ্ডে তোলপাড় রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, কাগজে স্বাধীনতা, বাস্তবে শৃঙ্খল: গণমাধ্যমের স্বাধীনতা কতটা নিশ্চিত? বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত যুক্তরাজ্য নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডার সম্মাননায় ভূষিত নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি তেঘরি গ্রামে গাছ কর্তন ও রাস্তা, সাইনবোর্ড ভাঙচুর মামলায় ৮ আসামি কারাগারে

ভুরুঙ্গামারীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

নাহিদ হাসান, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কৃষিই সমৃদ্ধি শিরোনামে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, ইন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ মে) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভুরুঙ্গামারী’র আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আমিনুল হক তারেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কুড়িগ্রামের আব্দুল্লাহ আল মামুন।

বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশিকুজ্জামান, সমবায় অফিসার (নাগেশ্বরী) নুর কুতুবুল আলম , জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, কৃষক আলামিন, আরজিনা বেগম, মাসুদ তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরওয়ার তৌহিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা শরিফা জান্নাত ।

এতে উপজেলার শতাধিক কৃষক, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

পরে পার্টনার প্রোগ্রামের উত্তম কৃষি চর্চা ও কৃষক সেবা কেন্দ্র স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন