September 21, 2026, 9:59 pm
সংবাদ শিরোনাম
ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে হারানো সরকারি অস্ত্র-গোলাবারুদের সন্ধানে এসআরবি-৫, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার “বিশ্বনাথের দশঘরে মতবিনিময় সভা” জনগণের কল্যাণ ও ইলিয়াস আলীর অসমাপ্ত উন্নয়ন এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণবের রাউজান প্রেসক্লাবে ঈদে মিলাদুন্নাবী (দঃ) ও সাংবাদিক নেতা সরোয়ার উদ্দীনের স্বরণ সভা অনুষ্ঠিত দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি

মহান মে দিবসে সকল মেহনতি মানুষকে দোয়ারাবাজার থানার oc এর শুভেচ্ছা ও অভিনন্দন।

মহান মে দিবসে সকল মেহনতি মানুষকে দোয়ারাবাজার থানার oc এর শুভেচ্ছা ও অভিনন্দন।

 

মোঃ নুরুজ্জামান( দোয়ারাবাজার সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

দোয়ারাবাজার থানার oc তরিকুল ইসলাম মহান মে দিবস উপলক্ষ্যে বাংলাদেশ এর সকল মেহনতি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

মহান মে দিবস’ উপলক্ষ্যে দেয়া এক বাণীতে তিনি বলেন, “বিশ্বের শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ত্যাগের ঐতিহাসিক দিন ‘মহান মে দিবস-২০২৬’ উপলক্ষ্যে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল মেহনতি মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

দিবসটি উপলক্ষে বুধবার (২৯ এপ্রিল) দেওয়া এক বিশেষ বাণীতে তিনি বলেন, “১ মে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লড়াই ও সংগ্রামের এক গৌরবোজ্জ্বল দিন।

১৮৮৬ সালের এই দিনে শিকাগোর হে মার্কেটে শ্রমিকরা তাদের ন্যায্য দাবি ও ৮ ঘণ্টা কর্মঘণ্টার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। সেই মহান আত্মত্যাগের পথ ধরেই আজ বিশ্বজুড়ে শ্রমিকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে।”

তিনি আরও বলেন, “মে দিবসের এই ঐতিহাসিক ক্ষণে আমি সকল মেহনতি মানুষের সুখ-সমৃদ্ধি কামনা করছি এবং তাদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে পূর্ণ একাত্মতা ঘোষণা করছি। আমি সবসময় শ্রমজীবী মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও তাদের জীবনযাত্রার মান উন্নয়ন ও অধিকার রক্ষায় সচেষ্ট থাকব। আসুন, মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা একটি শোষণমুক্ত ও ন্যায়বিচারভিত্তিক সমাজ গড়ে তুলি।”

বক্তব্যের পরিশেষে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনার পাশাপাশি সকল শ্রমিকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “শ্রমিকের ঘাম শুকানোর আগেই যেন তারা তাদের ন্যায্য পারিশ্রমিক ও সম্মান পায় এমন কর্মপরিবেশ নিশ্চিত করাই হোক আজকের দিনের মূল অঙ্গীকার।”

এবারের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ যথার্থ হয়েছে বলে আমি মনে করি।”

১৮৮৬ সালের পহেলা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে রক্তাক্ত আন্দোলনে শ্রমিকের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আত্মাহুতি দেওয়া বীর শ্রমিকদের প্রতিও তিনি শ্রদ্ধা নিবেদন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন