April 27, 2026, 3:05 pm
সংবাদ শিরোনাম
তাড়াশ পুকুর সংস্কার করতে গিয়ে মিলল বিষ্ণু মূর্তি সুনামগঞ্জে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলনের ইন্তেকাল কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন তাড়াশে কৃষি জমির মাটি কাটায় ৪ জনকে কারাদণ্ড, ড্রাম ট্রাক জব্দ টাঙ্গাইলে এসএসএস-এর উদ্যোগে খাদ্যভিত্তিক স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫ হক প্রকাশ’ কাণ্ড: গোপন ছবি ফাঁসে সহযোগী সন্দেহে যুবক গ্রেফতার। তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের তাহিরপুরে বজ্রপাতে প্রাণ গেল হাঁস খামারির, সঙ্গী আশঙ্কাজনক।

তাড়াশ পুকুর সংস্কার করতে গিয়ে মিলল বিষ্ণু মূর্তি

আলহাজ্ব  সরকার টুটুল) সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুকুর সংস্কারের কাজ চলার সময় একটি প্রাচীন বিষ্ণু মূর্তির সন্ধান মিলেছে।

সোমবার দুপুরে উপজেলার বারুহাস ইউনিয়নের চৌবাড়ীয়া গ্রামের সোনা দিঘী পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।

স্থানীয়রা জানান, সরকারি একটি প্রকল্পের আওতায় চৌবাড়ীয়া গ্রামের ওই সোনা দিঘী পুকুরটি সংস্কারের কাজ চলছিল। ভেকু (খননযন্ত্র) দিয়ে মাটি কাটার সময় চৌবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা একটি পাথরের মূর্তির অস্তিত্ব টের পান। পরে বিদ্যালয়ে প্রধান শিক্ষকে জানালে তিনি বিষয়টি উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মূর্তিটি উদ্ধার করেন।

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো হাবিবুর রহমান জানান, উদ্ধারকৃত কালো বিষ্ণু মূর্তিটি কিছুটা ভাঙা অবস্থায় পাওয়া গেছে। এবং বিষ্ণু মূর্তিটি থানা হেফাজতে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন