August 26, 2026, 10:53 pm
সংবাদ শিরোনাম
ভুয়া নিয়োগ বাণিজ্যের অভিযোগ, কুড়িগ্রাম মজিদা কলেজের ভাইস প্রিন্সিপাল নয়ন জেল হাজতে যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা আমাশু প্রগতি হাই স্কুল এন্ড কলেজের এডহক কমিটি অনুমোদন: সভাপতি মোফাজ্জল হোসেন সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি গডফাদারের’ শেল্টার- ধরাছোঁয়ার বাইরে শাহীন, যুবসমাজ এর ভবিষ্যত নিয়ে আতঙ্কে স্থানীয়রা। চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত এসএসসি ফলে সাফল্য-হতাশার মিশ্র চিত্র: পাস ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন, ফেল প্রায় ৭ লাখ তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে। তাড়াশ থানার নতুন ওসি হিসেবে মোঃ ইমাম জাফরের যোগদান, অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা

টাঙ্গাইলে এসএসএস-এর উদ্যোগে খাদ্যভিত্তিক স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইলে এসএসএস-এর উদ্যোগে খাদ্যভিত্তিক স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

 

বিশেষ প্রতিনিধি:

খাদ্যভিত্তিক স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)-এর ‘নেইম’ (NAME) কর্মসূচির আওতায় এক দিনব্যাপী বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ এপ্রিল ২০২৬ তারিখে টাঙ্গাইলের চারাবাড়ি প্রকল্প অফিসে আয়োজিত এই কর্মশালায় পুষ্টিবাড়ির অগ্রগামী ৪০ জন কৃষক এবং কর্মসূচির মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এসএসএস-এর উপ-পরিচালক ও বিভাগীয় প্রধান (ইসিডিপি, নেইম ও প্রবীণ কর্মসূচি) জনাব অদিতি আরজু। কর্মসূচির বিস্তারিত লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন কর্মসূচি ব্যবস্থাপক ও সমন্বয়কারী জনাব মো: জাহাঙ্গীর হোসেন খান।

 

কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি ও নিউট্রিশন সাইন্স বিভাগের রিসোর্স সেলের পরিচালক প্রফেসর এ. কে. ওবায়দুল হক। এছাড়াও বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোছা: ইসমত আরা, এসএসএস-এর সিনিয়র কর্মসূচি ব্যবস্থাপক জনাব প্রদীপ কুমার সরকার এবং পিএসসিপি-র কর্মসূচি ব্যবস্থাপক জনাব দিলারা পারভীন। আলোচকবৃন্দ সুষম খাদ্য নির্বাচনের গুরুত্ব তুলে ধরে জানান যে, পুষ্টির জন্য সবসময় দামী খাবারের প্রয়োজন হয় না; বরং ডিম, ছোট মাছ, ডাল এবং মৌসুমি ফলের মাধ্যমেও শরীরের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা সম্ভব।

 

অনুষ্ঠানে পারিবারিক পুষ্টি বাগান এবং হাঁস-মুরগি ও গবাদি পশু পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, বাড়ির আঙিনা বা পরিত্যক্ত জায়গায় সবজি চাষ এবং গৃহপালিত পশু-পাখি পালনের মাধ্যমে একটি পরিবার সহজেই তাদের পুষ্টির যোগান নিশ্চিত করতে পারে। এছাড়া সুস্থ থাকতে নিয়মিত ব্যায়াম, সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং প্রক্রিয়াজাত খাবার বর্জনের পরামর্শ দেওয়া হয়। উল্লেখ্য, এসএসএস ‘নেইম’ কর্মসূচির মাধ্যমে টাঙ্গাইলের পশ্চিমাঞ্চলের ৮টি ইউনিয়নে নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যারই ধারাবাহিকতায় এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন