September 4, 2026, 8:51 pm
সংবাদ শিরোনাম
রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে ডিজিটাল ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের কঠোর অবস্থান: টোক ইউনিয়ন ভূমি অফিসের অনুকরণীয় উদ্যোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সাদিউজ্জামান রুবেলের গল্প : কথার ফেনা বনাম কাজের গভীরতা-এনজিও জীবনের এক খাঁটি সত্য…….তরিকুল ইসলাম ভূরুঙ্গামারীতে এনসিপির আহ্বায়ক কিরন, সদস্যসচিব আনিস বিশ্বনাথের অলংকারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নজির আহমেদের প্রার্থিতা ঘোষনা  পীরগঞ্জে সার সিন্ডিকেটের দৌরাত্ম্য ভুয়া নিয়োগ বাণিজ্যের অভিযোগ, কুড়িগ্রাম মজিদা কলেজের ভাইস প্রিন্সিপাল নয়ন জেল হাজতে যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা

তাহিরপুরে বজ্রপাতে প্রাণ গেল হাঁস খামারির, সঙ্গী আশঙ্কাজনক।

তাহিরপুরে বজ্রপাতে প্রাণ গেল হাঁস খামারির, সঙ্গী আশঙ্কাজনক।

শফিকুল ইসলাম
বিশেষ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আকস্মিক বজ্রপাতে এক তরুণ হাঁস খামারির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরেকজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার মাটিয়ান হাওরের পাতারিয়া জাঙ্গাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো হাওরে হাঁস চরাতে গিয়েছিলেন দুই খামারি। দুপুরের দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে তারা খোলা হাওরের মাঝেই পড়ে যান। ঝড়ের তীব্রতার মধ্যেই বজ্রপাত হলে ঘটনাস্থলেই নিহত হন গাজীপুর গ্রামের আবু বক্করের ছেলে আবুল কালাম (২৫)। তার সঙ্গে থাকা নূর মোহাম্মদ (২৫), যিনি ডিপজল নামে পরিচিত, গুরুতর আহত হন।
আহত নূর মোহাম্মদকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য সামায়ন কবির জানান, আকস্মিক এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে মাতম, আর আহতের সুস্থতা নিয়ে উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের।
হাওর অঞ্চলে বজ্রপাতের ঝুঁকি প্রতি বছরই বাড়ছে। বিশেষ করে খোলা মাঠ বা হাওরে কাজ করা কৃষক ও খামারিরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকেন। স্থানীয়দের দাবি, বজ্রপাত থেকে রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি হয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন