August 15, 2026, 5:56 am
সংবাদ শিরোনাম
সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি গডফাদারের’ শেল্টার- ধরাছোঁয়ার বাইরে শাহীন, যুবসমাজ এর ভবিষ্যত নিয়ে আতঙ্কে স্থানীয়রা। চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত এসএসসি ফলে সাফল্য-হতাশার মিশ্র চিত্র: পাস ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন, ফেল প্রায় ৭ লাখ তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে। তাড়াশ থানার নতুন ওসি হিসেবে মোঃ ইমাম জাফরের যোগদান, অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য প্রতিবাদ ও নিন্দা তাওহীদ হেযবুতের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে আওয়ামী লীগ নেতার নাতি, ক্ষুব্ধ স্থানীয় বিএনপি আমছুর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাদিক আখতার আহত

ইসলামপুরে ইউপি নির্বাচনের প্রতিশোধের জের,যুবককে রাতভর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন 

নাছির নোমান, ঈদগাঁও

ইসলামপুরে ইউপি নির্বাচনের প্রতিশোধ নিতে  রাতের আঁধারে ফিল্ম স্টাইলে বাড়ি থেকে ধরে নিয়ে মাছ চুরির অপবাদ দিযে এক নিরীহ যুবকের উপর মধ্যযুগীয় কায়দায় পৈশাশিক নির্যাতন করার অভিযোগ উঠেছে  স্থানীয় মেম্বার নুর মোহাম্মদ এর বিরুদ্ধে।  এই বর্বরতা প্রায়ত খুলনার  এরশাদ শিকদারকেও হার মানিয়েছে।

বর্বরতার কালো রাত শুধু ইসলামপুর বাসীকে কাঁদিয়ে তোলেনি, কাঁদিয়েছে বিশ্বমানবতাসহ আধুনিক সভ্য সমাজকেও। বিভীষিকাময় ঐ রাতে অসহায় পরিবার ও তার  অবুঝ শিশু সন্তানের ক্রন্দনের বিলাপের সুর  আকাশ ভারী হওয়ার পাশাপাশি মনে হয় আল্লাহর আরশ কেঁপেছে। পৈশাচিক বর্বরতা শিকার বাবু, তার উপর রাতব্যাপী মধ্যযুগীয়  চালানো নির্যাতনে বর্ণনা দিতে গেলে স্থানীয়দের গা শিউরে ওঠে। এমন ঘটনাটি ঘটিয়েছে ইসলামপুর ইউনিয়নের  ৩নং ওয়ার্ডের পাষন্ড, মনুষ্যত্ব হারানো অশিক্ষিত বকলম মেম্বার নূর মোহাম্মদ ও তার সাঙ্গপাঙ্গরা।

অভিযুক্ত মেম্বার নুর মোহাম্মদ ও উপজেলা আওয়ামীলীগ নেতা। ফাইল ছবি।

১৬ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১১ টার দিকে উপজেলার মধ্যম নাপিত খালী নূর মোহাম্মদের নিজস্ব টর্চার সেল এ ঘটনাটি ঘটে।

প্রাপ্ত তথ্যে জানাজায় মধ্যম নাপিতখালীর সোলাইমান ড্রাইভারের ছেলে সেলিম বাবুর সাথে একই এলাকার মেম্বার নুর মোহাম্মদের সাথে ইউপি নির্বাচনের দ্বন্দ্ব ছিল। দ্বন্দ্বের কারণ বাবু নির্বাচনের সময় নূর মোহাম্মদের পক্ষে কাজ না করে তার বিরুধী পক্ষে কাজ করেছিল। নির্বাচন অতিবাহিত হয়ে গেছে প্রায় দুই বছর, কিন্তু তার প্রতিহিংসার রেশ কাটেনি এখনো।যার ফলশ্রুতিতে দুই বছর পরে হলেও নির্বাচনোত্তর প্রতিহিংসার শিকার হলেন সেলিম বাবু। শুধু  নির্মমতার শিকার নই ঘটেছে মরার উপর খাড়ার ঘা” ভোর রাতে আদায় করে নেয়া হয়েছে তার স্ত্রীর কাছ খালি

নন জুড়িশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর । অভিযুক্ত নুর মোহাম্মদ মেম্বারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করলেও খালি স্ট্যাম্পে দস্তখত নেয়ার বিষয়টি নিশ্চিত করেন। এ ব্যাপারে ঈদগাঁও থানার অফিসার্স ইন্চার্জ সিফাতুল মাজদারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান আমি এ বিষয়ে কিছু জানিনা । যদি ভুক্তভোগী  ব্যক্তি আইনের আশ্রয় নিতে আসে যাচাই-বাছাই পূর্বক তাদেরকে আইনি সহায়তা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন