September 22, 2026, 2:04 am
সংবাদ শিরোনাম
ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে হারানো সরকারি অস্ত্র-গোলাবারুদের সন্ধানে এসআরবি-৫, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার “বিশ্বনাথের দশঘরে মতবিনিময় সভা” জনগণের কল্যাণ ও ইলিয়াস আলীর অসমাপ্ত উন্নয়ন এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণবের রাউজান প্রেসক্লাবে ঈদে মিলাদুন্নাবী (দঃ) ও সাংবাদিক নেতা সরোয়ার উদ্দীনের স্বরণ সভা অনুষ্ঠিত দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি

শিক্ষক নিয়োগে জিরো টলারেন্স: মেধাই হবে একমাত্র মানদণ্ড — শিক্ষামন্ত্রী

শিক্ষক নিয়োগে জিরো টলারেন্স: মেধাই হবে একমাত্র মানদণ্ড — শিক্ষামন্ত্রী

চৌধুরী নুপুর নাহার তাজ
দিনাজপুর জেলা প্রতিনিধি

শিক্ষা খাতে শুদ্ধতা ও মান নিশ্চিত করতে শিক্ষক নিয়োগে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “শিক্ষক নিয়োগে যদি কোথাও সামান্যতম দুর্বলতাও থাকে, তা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁটিয়ে দেখা হবে। কোনোভাবেই মেধাবী প্রার্থী বঞ্চিত হবে না।”

শুক্রবার দুপুরে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও জানান, অতীতে শিক্ষক নিয়োগে যদি কোনো অনিয়ম হয়ে থাকে, সেসব বিষয়ও পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তার ভাষায়, “যোগ্য ও মেধাবী শিক্ষক ছাড়া একটি জাতির মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। তাই এখানে কোনো আপসের সুযোগ নেই।”

শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সরকার বাজেট বরাদ্দ বৃদ্ধি করলেও বাস্তবায়নের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা রয়েছে। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই শিক্ষা খাতে কাঙ্ক্ষিত সংস্কার আনা হবে।
তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরাই আগামী দিনের বাংলাদেশ। সঠিক শিক্ষা, নৈতিকতা ও গবেষণামুখী মানসিকতা গড়ে তুলতে হবে এখন থেকেই।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এনামুল্লাহসহ স্থানীয় সংসদ সদস্য এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য, শিক্ষা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা এবং ক্যাম্পাস জীবন সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করা হয়।

বিশেষজ্ঞরা মনে করছে, শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করা গেলে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন সম্ভব হবে। দীর্ঘদিন ধরে নিয়োগে অনিয়মের অভিযোগ থাকায় শিক্ষামন্ত্রীর এমন কঠোর অবস্থান শিক্ষাঙ্গনে ইতিবাচক বার্তা দেবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন