April 11, 2026, 8:39 am
সংবাদ শিরোনাম
তাহিরপুরে বিকাশ লেনদেনের বিরোধে হামলা, অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩ Alhamdulillah তানোরে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ আটক ১ আশুলিয়ায় পুরাতন ব্যাটারি পুড়িয়ে অবৈধ সীসা কারখানা—হুমকির মুখে পরিবেশ ও জীববৈচিত্র্য গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা বিএনপি নেতা কর্তৃক উপজেলা প্রকৌশলীকে প্রাণ নাশের হুমকী পুলিশের মাদকবিরোধী অভিযানে জামালগঞ্জে ৪০পিস ইয়াবাসহ আটক ১, পুলিশের মাদকবিরোধী অভিযানে জামালগঞ্জে ৪০পিস ইয়াবাসহ আটক ১, রংপুরে হাজীরহাট থানার ধারাবাহিক অভিযানে ৬ আসামী গ্রেফতার ও মাদক উদ্ধার জগন্নাথপুরে সাপ্তাহিক আজকের জনকথা’র উদ্যোগে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত।

সুনামগঞ্জে ইউনিয়ন পরিষদে ঢুকে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঢুকে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে।
গত শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ৪৫ মিনিটে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুছ ছাত্তার।
জানাগেছে,মধ্যনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও চামরদানী ইউনিয়নের বলরামপুর গ্রামের বাসিন্দা মো. মেহেদী হাসান ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে বিভিন্ন বাজেটের বিষয়ে জানতে চান।

এ সময় চেয়ারম্যান জানান,বর্তমানে ইউনিয়ন পরিষদে কোনো বাজেট বরাদ্দ নেই। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মেহেদী হাসান উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে তিনি কার্যালয়ের ভেতরে থাকা ৫-৬টি চেয়ার, একটি টেবিল, গ্লাসসহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহ আব্দুছ ছাত্তার জানান,বাজেট নেই বলায় তিনি ক্ষিপ্ত হয়ে অফিসের চেয়ার-টেবিল ও অন্যান্য সামগ্রী ভাঙচুর করেন এবং আমাকে প্রাণনাশের হুমকি দেন মেহেদী হাসান।

অভিযুক্ত মধ্যনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান বিষয়টি অস্বীকার করে বলেন, এলাকার কয়েকজন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্তারের বিরুদ্ধে এক নারীকে নিয়ে আপত্তিকর ভিডিও ফুটেজ আমার কাছে দেন, এরই প্রেক্ষিতে সত্যতা জানার জন্য আমি ইউনিয়ন পরিষদে যাই। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ার ভাংচুর করে আমার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

মধ্যনগর ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু বলেন, তিনি ঢাকা ছিলেন, ঘটনা সত্য। সদস্য সচিব ইউনিয়ন পরিষদে ভাংচুরের বিষয়টি তাকে জানিয়েছেন। দ্রুত ছাত্রদলের সভা করে ঘটনাটি জেলা কমিটিকে অবগত করবেন।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ একে এম শাহাবুদ্দিন শাহিন জানিয়েছেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েই তদন্ত চলছে,অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন