July 26, 2026, 12:59 am
সংবাদ শিরোনাম
যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত জাকির হোসেন লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত বিশ্বনাথে বাজার মনিটরিংয়ে প্রশাসনের ঢিলেঢালা ভাব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট যুক্তরাজ্যে বিশ্বনাথের সামিউলের উচ্চতর ডিগ্রি লাভ বিশ্বনাথে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদযাপিত Chhatak Celebrates as Zahra Abedin Secures Talentpool Scholarship

রংপুরে হাজীরহাট থানার ধারাবাহিক অভিযানে ৬ আসামী গ্রেফতার ও মাদক উদ্ধার

সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ

 

রংপুর মহানগরীর হাজীরহাট থানা এলাকায় পৃথক পৃথক অভিযানে মোট ৬ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। একইসাথে মাদকদ্রব্য উদ্ধার ও এক কিশোরী ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ৬ এপ্রিল ২০২৬ তারিখ দুপুরে হাজীরহাট থানার সুকানচৌকি রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারভুক্ত আসামী জয় দাস (২৪)-কে গ্রেফতার করা হয়। এসময় অপহৃত কিশোরী মোছাঃ সারমিন নাহার (১৪)-কে উদ্ধার করা হয়।

এর আগে, ৬ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে উত্তম হাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০ পুরিয়া হিরোইন ও ৪,৯০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন শাহিনুর ইসলাম, ফাহিম ও শাহিনুর রহমান।

অন্যদিকে, ৪ ও ৫ এপ্রিল পরিচালিত পৃথক অভিযানে আরও ২ জন আসামীকে গ্রেফতার করা হয়। এর মধ্যে একজন বিদ্যুৎ আইনের মামলার আসামী এবং অপরজন গাঁজাসহ আটক হন।

গ্রেফতারকৃত সকল আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানান, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন