February 23, 2026, 11:42 pm
সংবাদ শিরোনাম
কাশেমপুর কেন্দ্রীয় কারাগার-২: শাস্তির গণ্ডি পেরিয়ে মানবিক পরিবর্তনের এক অনন্য প্রশিক্ষণশালা তাহিরপুরে আর্থিক অনিয়মে চুনাপাথর খনি স্কুল অ্যান্ড কলেজে’র অধ্যক্ষ সাময়িক বরখাস্ত নজরুল ইসলাম মন্জুকে কেসিসির প্রশাসক নিয়োগ দেওয়ায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দন কোনো অনিয়ম সহ্য করবো না,তা আমি কথায় নয় কাজে প্রমান দিবো সুনামগঞ্জে ইউনিয়ন পরিষদে ঢুকে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে জিডির পরামর্শেই দায় সারছেন ওসি? ক্ষুব্ধ ভুক্তভোগীরা দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি মোঃ মিজানুর রহমান মিনু-র আহ্বান তাহিরপুরে ১০ হাজার টাকার বেশি মূল্যের ইয়াবা উদ্ধার  মাতৃভাষা শহীদদের স্মরণে মৌলভীবাজারে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি ঢাকা প্রেসক্লাবের বিনম্র শ্রদ্ধা

কোনো অনিয়ম সহ্য করবো না,তা আমি কথায় নয় কাজে প্রমান দিবো

আমির হোসাইন
স্টাফ রিপোর্টার

যত বড় শক্তিশালী আর সিন্ডিকেট হউক মাদক সেবী কারবারিরা কোনো ছাড় নয়,এমপি কামরুল

যত বড় শক্তিশালী আর সিন্ডিকেট হউক মাদকের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য বিজিবি ও পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়ে সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলে কোনো ছাড় দেয়া যাবে না। কঠোর ভাবে দমন করতে হবে।
তিনি আরও বলেন,কোনো নির্দোষ ব্যক্তিকে আটক করবেন না,যারা এই মাদকের সাথে জড়িত তাদের আটক করেন কোনো ছাড় দিবেন না। একেই সাথে যাদুকাটা নদীতে ড্রেজার সহ পাড় কাটা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য দায়িত্বশীদের বলেন।

তিনি রবিবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মরত কর্মকর্তা কর্মচারী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে কথা গুলো বলেন।

এসময় তিনি আরও বলেন,শুল্ক বন্দর ও পর্যটন সমৃদ্ধ এই উপজেলা অবহেলিত ছিলো দীর্ঘদিন ধরে। আর বঞ্চিত হতে দিবো না,এই উপজেলা একটি মডেল উপজেলার পরিনত করবেন বলে জানিয়েছেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

তিনি আরও বলেন,জনগনের সেবক হয়ে কাজ করতে চাই। কারন তারাই আমাকে এমপি নির্বাচিত করছে। তাদের পরামর্শ ও দিক নির্দেশনা নিয়েই আমার আগামী দিনগুলো চালাতে চাই।

এমপি কামরুজ্জামান কামরুল জানান,আমার নির্বাচনী এলাকায় কোনো অনিয়ম সহ্য করবো না তেমনি কাউকে করতে দেবো না একেই সাথে তা আমি কথায় নয় কাজে প্রমান দিবো।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সোলেমান মিয়ার সঞ্চালনায় তিনি আরও বলেন,তাহিরপুর উপজেলা উন্নয়ন বঞ্চিত ছিল। তার জন্য আমি সকল দলমতের উর্ধ্বে থেকে সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য,যোগাযোগ সহ প্রতিটি ক্ষেত্রে অগ্রাধিকার দিবো।

তিনি আরও বলেন,আমার নির্বাচনী এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি,হয়রানী,দখল বানিজ্য কেউই করতে পারবে না। আমি আমার অভিভাবকদের(ভোটার) প্রতিনিধি হিসেবে তাদের জন্যেই কাজ করবো। আমি নির্বাচনে আমার দেয়া ওয়াদা শেষ মুহুর্ত পর্যন্ত অবিচল থেকে পাশে থাকবো।

তিনি আরও বলেন,আমি একা সব কিছু করতে পারবো না। সবাই সবার নিজ অবস্থা থেকে আমাকে সহযোগী ও কাজ করতে হবে। এক ফসলী বোরো ধান আমাদের হাওরাঞ্চলে মানুষ সম্পদ তাই সঠিক ভাবে বাঁধ নির্মাণ নজরদারি বাড়ানোর হচ্ছে।

এসময় উপজেলা প্রশাসন কর্মকর্তা কর্মচারী,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,রাজনৈতিক নেতৃবৃন্ধ,সচেতনতা মহল সাংবাদিক গন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন
Social Media Auto Publish Powered By : XYZScripts.com