June 12, 2026, 1:34 pm
সংবাদ শিরোনাম
রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের রুমায় “স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত কোতয়ালী থানার সাফল্য, ওয়ারেন্টি তামিলে আটক ২ সিরাজগঞ্জ ‎তাড়াশে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন মোকামতলায় জোড়া হত্যাকাণ্ডের বিচার দাবিতে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার। সিরাজগঞ্জ তাড়াশে অগ্নিকাণ্ডে পুরে ছাই ‘সমকাল পত্রিকা’ অফিস মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে পুলিশ সুপার বরাবরে এলাকাবাসীর স্মারকলিপি প্রদান কোতয়ালী থানার সুইপার কলোনীতে অভিযান, গাঁজাসহ আটক মাদক কারবারি গাজীপুরে নারী গ্যারেজ মালিককে ‘মাদক ব্যবসায়ী’ সাজিয়ে অপপ্রচার, থানায় অভিযোগ রংপুর কোতয়ালী থানার অভিযানে টিউবওয়েল-ফ্যান ও বৈদ্যুতিক তার সহ চোর আটক 

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

জেলা সদরের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৭ জানুয়ারি )সকাল ১০টায় বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষিকা খুরশীদুল জন্নাতের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর কামরুজ্জামান কবির। তিনি জাতীয় সংগীতের তালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় শান্তির প্রতীক হিসেবে আকাশে পায়রা উড়িয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান, মোহাম্মদ মহিউদ্দিন, ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর আলম, বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য নুরুল আমিন, সাবেক সদস্য আবদু রহিম মুন্সি, ইছাখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার এমদাদুল হক, উপজেলা প্রকল্প কর্মকর্তা আবু তাহের।

এছাড়াও উপস্থিত ছিলেন, ঈদগাঁও অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।

উদ্বোধন পর্ব শেষে বিভিন্ন হাউজের স্কাউট দলের পক্ষ থেকে প্রধান অতিথি ইউএনও মহোদয়কে সালাম প্রদর্শন করা হয়। পরে পদ্মা, মেঘনা, যমুনা ও কর্ণফুলী—এই চারটি হাউজের ফিতা কেটে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির ও প্রধান শিক্ষিকা খুরশীদুল জন্নাত।

দৌড় প্রতিযোগিতাসহ মোট ৫৪টি ইভেন্ট পরিচালিত হয়। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আবদুল মজিদ খাঁনের নেতৃত্বে নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ছৈয়দ করিম এবং বাফুফে রেফারি মিজানুর রহমান প্রতিযোগিতা পরিচালনায় সহযোগিতা করেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও প্রধান শিক্ষিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন