August 25, 2026, 10:17 am
সংবাদ শিরোনাম
ভুয়া নিয়োগ বাণিজ্যের অভিযোগ, কুড়িগ্রাম মজিদা কলেজের ভাইস প্রিন্সিপাল নয়ন জেল হাজতে যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা আমাশু প্রগতি হাই স্কুল এন্ড কলেজের এডহক কমিটি অনুমোদন: সভাপতি মোফাজ্জল হোসেন সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি গডফাদারের’ শেল্টার- ধরাছোঁয়ার বাইরে শাহীন, যুবসমাজ এর ভবিষ্যত নিয়ে আতঙ্কে স্থানীয়রা। চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত এসএসসি ফলে সাফল্য-হতাশার মিশ্র চিত্র: পাস ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন, ফেল প্রায় ৭ লাখ তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে। তাড়াশ থানার নতুন ওসি হিসেবে মোঃ ইমাম জাফরের যোগদান, অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা

বগুড়া গাবতলীতে মাস্টার মাইন্ড স্কুলের ক্লাস উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠান -২।

বগুড়া গাবতলীতে মাস্টার মাইন্ড স্কুলের ক্লাস উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠান -২।

বগুড়া প্রতিনিধিঃ মোঃ ডাবলু মিয়া

মুক্তিযোদ্ধা ভবন সংলগ্ন,শহীদ জিয়া নগর, ২নং রেলগেট গাবতলী বগুড়ায় ১৫ জানুয়ারী ২০২৬ বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকায় মাস্টার মাইন্ড স্কুলের ক্লাস উদ্বোধন ও পাঠ্য পুস্তক বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, গাবতলী মহিলা কলেজের অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম। মাস্টার মাইন্ড স্কুলের অধ্যক্ষ মোবারক আলীর সভাপতিত্বে ও গাবতলী মহিলা কলেজের প্রভাষক হামিদুল হক শিলুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন গাবতলী মহিলা কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম,কচি কণ্ঠ মাল্টিমিডিয়া স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ইউসুফ আলী, মাস্টার মাইন্ড স্কুলের সহকারী অধ্যক্ষ তোবারক আলী,সোনারায় ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল হালিম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায় আনোয়ার হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বিশাল খেলার মাঠ, বিদ্যালয়ের নিজস্ব ভবন, বিভিন্ন রকমের ক্রিড়া সামগ্রী ও শিক্ষা উপকরণ সহ বিদ্যালয়টি উদ্বোধন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন