July 19, 2026, 2:19 am
সংবাদ শিরোনাম
যুক্তরাজ্যে বিশ্বনাথের সামিউলের উচ্চতর ডিগ্রি লাভ বিশ্বনাথে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদযাপিত Chhatak Celebrates as Zahra Abedin Secures Talentpool Scholarship সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের শাজাহানপুরে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবকল্যাণ ফাউন্ডেশনের নতুন নেতৃত্ব বার্সেলোনায় রয়েল নাওয়াব’ রেস্তোরাঁর উদ্বোধন স্টেডফাস্ট কুরিয়ারে হামলা কেন কি ঘটেছিল সেই দিন  নানিয়ারচরে বাংলাদেশ সেনাবাহিনী আর্থিক সহায়তা নিয়ে ব্রেন টিউমারে আক্রান্ত বাসনা চাকমার পাশে দাঁড়িয়েছে বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

মাগুরা থেকে আবারও নির্বাচন করতে চান সাকিব আল হাসান

জাতীয় দল থেকে বের হয়ে যাওয়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ক্রিকেটের পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রেও তার অবস্থান শক্ত রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি।

বর্তমানে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশাবাদী সাকিব বলেন, “হ্যাঁ, নির্বাচন তো করবই। ইনশাআল্লাহ, আমি আমার জন্মস্থান মাগুরা থেকেই নির্বাচনে লড়ব। মাগুরার মানুষের সেবা করার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।”

এছাড়া, ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলা সত্ত্বেও তিনি রাজনীতিতে সক্রিয় থাকার প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করেছেন। সাকিব আল হাসানের এই মন্তব্য রাজনৈতিক ময়দানে তার দৃঢ় অবস্থান এবং স্থানীয় জনগণের সঙ্গে সংযুক্ত থাকার সংকল্পের প্রতিফলন।

উল্লেখ্য, ২০২৪ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব। সেই নির্বাচনে তিনি প্রায় ১ লাখ ৮৫ হাজার ভোট পান। তবে একই বছরের জুলাইয়ে সরকারের পতনের আন্দোলন শুরু হয় এবং ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় সাকিব বিদেশে থাকায় রাজনীতিতে অস্থির পরিস্থিতির সঙ্গে যুক্ত হন। এরপর তার নামে কয়েকটি মামলা দায়ের হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন