September 11, 2026, 3:07 pm
সংবাদ শিরোনাম
নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি কমলগঞ্জে পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতেই আয়োজন সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

রিটার্নিং অফিসে বিএনপির দুই প্রার্থীর মনোনয়ন জমা

আমির হোসাইন
স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ–১ ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর আসনে বিএনপির পক্ষ থেকে মনোনিত দুইজন নেতাই মনোনয়নপত্র দাখিল করেছেন।

বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। গত ৩ ডিসেম্বর দলীয় প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। এরপর থেকেই তিনি নির্বাচনী প্রচারণায় সক্রিয় রয়েছেন।

অপরদিকে, একই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। গতকাল রাত নয়টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ২৭ ডিসেম্বরের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তাকে সুনামগঞ্জ–১ আসনের দলীয় মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। তিনি জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।

এদিকে একই আসনে বিএনপির দুই নেতার মনোনয়ন দাখিল নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা মুখি আলোচনা সৃষ্টি হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শেষ পর্যন্ত কে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেবেন, তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে অপেক্ষা ও কৌতূহল বিরাজ করছে।
উভয় নেতাই নিজেদেরকে বি এন পির মনোনিত ধানের শীষের প্রার্থী দাবী করছেন।

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল সোমবার। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩৮ জন প্রার্থী। তফসিল অনুযায়ী আগামীকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাই শুরু হবে। আগামী ৪ জানুয়ারি রোববার পর্যন্ত মনোনয়নপত্র বাছাইয়ের কার্যক্রম চলবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন