August 25, 2026, 7:50 am
সংবাদ শিরোনাম
ভুয়া নিয়োগ বাণিজ্যের অভিযোগ, কুড়িগ্রাম মজিদা কলেজের ভাইস প্রিন্সিপাল নয়ন জেল হাজতে যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা আমাশু প্রগতি হাই স্কুল এন্ড কলেজের এডহক কমিটি অনুমোদন: সভাপতি মোফাজ্জল হোসেন সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি গডফাদারের’ শেল্টার- ধরাছোঁয়ার বাইরে শাহীন, যুবসমাজ এর ভবিষ্যত নিয়ে আতঙ্কে স্থানীয়রা। চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত এসএসসি ফলে সাফল্য-হতাশার মিশ্র চিত্র: পাস ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন, ফেল প্রায় ৭ লাখ তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে। তাড়াশ থানার নতুন ওসি হিসেবে মোঃ ইমাম জাফরের যোগদান, অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা

তাড়াশ উপজেলা বেড়খালী গাছ ফেলে ডাকাতি চেষ্টা।

আলহাজ্ব সরকার টুটুল তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রানীরহাট-বেড়খালী সড়কে গাছ ফেলে অবরোধ করে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার বেড়খালী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে রাস্তার উপর বড় গাছ ফেলে ডাকাতি করে দুর্বৃত্তরা।
স্থানীয় কয়েকজন পথচারী ও যানবাহন চালক বিষয়টি আঁচ করতে পেরে দ্রুত পুলিশকে
খবর দেয়।

ঘটনাস্থলে পুলিশের টহল গাড়ি ছুটে এসে ডাকাতির চেষ্টা নস্যাৎ করে দেয়। এরপর রাস্তা থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা রাত্রিকালীন টহল জোরদারের পাশাপাশি ওই রাস্তায় ল্যাম্পপোস্টের ব্যবস্থা করার দাবি জানিয়েছে।

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, ডাকাতির উদ্দেশ্যে সড়কে গাছ ফেলে রাখা হয়েছিল। তবে স্থানীয়দের সচেতনতার কারণে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন