July 26, 2026, 4:20 am
সংবাদ শিরোনাম
তরুণদের মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে: ভূমিমন্ত্রী মিনু যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত জাকির হোসেন লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত বিশ্বনাথে বাজার মনিটরিংয়ে প্রশাসনের ঢিলেঢালা ভাব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট যুক্তরাজ্যে বিশ্বনাথের সামিউলের উচ্চতর ডিগ্রি লাভ বিশ্বনাথে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদযাপিত

অপারেশন ফার্স্ট লাইট-২: চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় গ্রেপ্তার ৬৪

রাজশাহী বিভাগীয় ব্যুরো চিফঃ

চাপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান ‘অপারেশন ফার্স্ট লাইট-২’ চালিয়ে ৬৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে অস্ত্র, মাদকসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অভিযানে ১টি ধারালো রামদা, ১টি লোহার ছুরি, ৪টি হাসুয়া, ১টি গাছ কাটার ইলেকট্রিক করাত, ৮টি লোহার রড, ১০০ পিস ট্যাপেন্ডাডল, ৪৬ লিটার চোলাই মদ, ২০ পিস ইয়াবা এবং ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) নওরোজ হাসান তালুকদার।

তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অস্ত্র-বিস্ফোরক ও মাদক উদ্ধার এবং ওয়ারেন্টভুক্ত ও চিহ্নিত অপরাধীদের ধরতেই এ অভিযান পরিচালিত হয়।

ডিআইজি মোহাম্মদ শাহজাহানের নির্দেশনায় আড়াইশত পুলিশ সদস্যের সমন্বয়ে চালানো এ অভিযানে দুই জেলার বিভিন্ন এলাকায় চিরুনি তল্লাশি পরিচালনা করা হয়।

অভিযানে চাঁপাইনবাবগঞ্জ থেকে ৪১ জন এবং নওগাঁ থেকে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছে- ১১ জন চিহ্নিত ডাকাত, সন্ত্রাসবিরোধী আইনে ৩ জন, বিস্ফোরক আইনে ১ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৮ জন, চিহ্নিত চোর ৭ জন, নিয়মিত মামলার আসামি ১১ জন, মাদককারবারে জড়িত ১৩ জন।

অ্যাডিশনাল ডিআইজি আরও জানান, নির্বাচনকে ঘিরে পুরো বিভাগেই পর্যায়ক্রমে এমন অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর পদ্মার চরে প্রথম পর্যায়ের অপারেশন ফার্স্ট লাইট-এ পুলিশ, র‍্যাব ও এপিবিএন সদস্যদের যৌথ অভিযানে ৬৭ জনকে আটক করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন