June 10, 2026, 3:36 pm
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জ ‎তাড়াশে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন মোকামতলায় জোড়া হত্যাকাণ্ডের বিচার দাবিতে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার। সিরাজগঞ্জ তাড়াশে অগ্নিকাণ্ডে পুরে ছাই ‘সমকাল পত্রিকা’ অফিস মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে পুলিশ সুপার বরাবরে এলাকাবাসীর স্মারকলিপি প্রদান কোতয়ালী থানার সুইপার কলোনীতে অভিযান, গাঁজাসহ আটক মাদক কারবারি গাজীপুরে নারী গ্যারেজ মালিককে ‘মাদক ব্যবসায়ী’ সাজিয়ে অপপ্রচার, থানায় অভিযোগ রংপুর কোতয়ালী থানার অভিযানে টিউবওয়েল-ফ্যান ও বৈদ্যুতিক তার সহ চোর আটক  লন্ডনের টিউব স্টেশনে নির্মম হামলা: ৪ কিশোর-কিশোরী গ্রেফতা দুহশুহ–কায়েমপুর সড়কের ভাঙা সেতু এখন মৃত্যুফাঁদ দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের জনপ্রিয়তায় এগিয়ে আমির হোসাইন, ভাইস চেয়ারম্যান পদে জল্পনা তুঙ্গে

রাজশাহীতে বিচারকের ভাড়া বাসায় ছুরিকাঘাতে ছেলে নিহত, স্ত্রী গুরুতর আহত – ঘাতক আটক

বিভাগীয় ব্যুরো রাজশাহী

রাজশাহীতে মহানগর দায়রা জজের ভাড়া বাসায় ঢুকে এক ব্যক্তির ছুরিকাঘাত ও শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ডাবতলা এলাকার একটি বহুতল ভবনের ওই বাসায় এই হামলা হয়।

হাসপাতালে নেওয়ার পর জজের ছেলে তাওসিফ মারা যায়। গুরুতর আহত অবস্থায় তাঁর স্ত্রী বর্তমানে রামেক হাসপাতালে চিকিৎসাধীন। হামলাকারীও আহত হয়েছে এবং পুলিশ পাহারায় চিকিৎসা নিচ্ছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধার ফুলছড়ির লিমন মিয়া (৩৫) দীর্ঘদিন ধরে বিচারকের স্ত্রীর পরিচয়কে ব্যবহার করে টাকা নিত। টাকা দেওয়া বন্ধ হলে তিনি নানা ভাবে চাপ দেওয়া ও ব্ল্যাকমেইল শুরু করেন।

ঘটনার দিন লিমন বিচারকের স্ত্রীর ছোট ভাই পরিচয়ে বাসায় ঢোকে। কথা কাটাকাটির এক পর্যায়ে সে ছুরি বের করলে বিচারকের স্ত্রী প্রাণ বাঁচাতে রুমে ঢুকে দরজা বন্ধ করেন। লিমন দরজা ভেঙে ভেতরে ঢোকার পর তাওসিফ মাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকে ছুরিকাঘাত করা হয়। একই সঙ্গে বিচারকের স্ত্রীকেও ছুরি দিয়ে আঘাত করা হয়। ধস্তাধস্তির সময় লিমন নিজেও আহত হয়।

স্থানীয়রা আহতদের রামেক হাসপাতালে নিলে চিকিৎসক তাওসিফকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বিকেল ৫টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করেছে। হামলায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে টাকা-পয়সা নিয়ে বিরোধের জেরেই এই হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘাতক লিমনের বিরুদ্ধে রাজপাড়া থানায় মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন