August 16, 2026, 2:18 pm
সংবাদ শিরোনাম
সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি গডফাদারের’ শেল্টার- ধরাছোঁয়ার বাইরে শাহীন, যুবসমাজ এর ভবিষ্যত নিয়ে আতঙ্কে স্থানীয়রা। চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত এসএসসি ফলে সাফল্য-হতাশার মিশ্র চিত্র: পাস ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন, ফেল প্রায় ৭ লাখ তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে। তাড়াশ থানার নতুন ওসি হিসেবে মোঃ ইমাম জাফরের যোগদান, অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য প্রতিবাদ ও নিন্দা তাওহীদ হেযবুতের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে আওয়ামী লীগ নেতার নাতি, ক্ষুব্ধ স্থানীয় বিএনপি আমছুর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাদিক আখতার আহত

অনুমতি না নিয়েই তাড়াশ বস্তুল ইসাহক উচ্চ বিদ্যালয় গাছ কাটলেন প্রধান শিক্ষক শিক্ষার্থীদের প্রতিবাদ

আলহাজ্ব সরকার টুটুল তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জর তাড়াশ উপজেলার বস্তুল ইসহাক উচ্চ বিদ্যালয়ের একটি কৃষ্ণচূড়া গাছ কাটাকে কেন্দ্র করে সাবেক শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোচনা সমালোচনার হলেও স্কুলের প্রধান শিক্ষক দোষ চাপাচ্ছেন স্কুলের সহকারী শিক্ষকদের ওপর। অন্যদিকে সভাপতি বলছেন, গাছ কাটার বিষয়ে প্রধান শিক্ষককে তিনি নিষেধ করেছিলেন।

জানা যায়, ১৯৩৭ সালে তাড়াশ উপজেলার বস্তুল গ্রামে সে সময়কার সিরাজগঞ্জ মহকুমার এসডিও ইসহাক আলীর উদ্যোগে তার নামানুসারে প্রথম মাধ্যমিক বিদ্যাপীঠ হিসেবে বস্তুল ইসহাক উচ্চ বিদ্যালয় স্থাপন করা হয়।

এলাকার স্বনামধন্য এ বিদ্যালয় চত্বরে একটি একটি কৃষ্ণচূড়া ফুলের গাছ বহু বছর ধরে শোভাবর্ধন করে আসছিল। ইউনিয়ন পরিষদের উদ্যোগে গাছের চারপাশ পাকাকরণ করা হয়। সেখানে বসে শিক্ষার্থীরা আড্ডা, গল্প করত। তাদের নানা স্মৃতিতে কাটানো কৃষ্ণচূড়া গাছটি গত শুক্রবার (৭ নভেম্বর) সাপ্তাহিক ছুটি থাকায় সুযোগে কেটে ফেলা হয়।

এ নিয়ে ওই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ নানা মন্তব্য লিখে পোস্ট করা আলোচনা-সমালোচনা শুরু হয়।

রাকিব হোসেন রানা নামের সাবেক এক শিক্ষার্থী লেখেন, তরতাজা কৃষ্ণচূড়া ফুলের গাছটি ছুটির দিনে কেটে ফেলা হয়েছে। এই গাছ আমাদের শৈশবের অনেক স্মৃতি নিয়ে দাঁড়িয়ে ছিল।

মো. নাজমুল হোসাইন নামের আরেক সাবেক শিক্ষার্থী লেখেন, টাকার অভাব না প্ল্যানিংয়ের অভাব, জানতে মন চায়?

এ বিষয়ে বস্তুল ইসহাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশ্বিনী সরকার বলেন, ‘শিক্ষার্থীদের অ্যাসেম্বলিতে সমস্যা হওয়ায় সহকারী শিক্ষকরা গাছটি কেটে ফেলেছেন।

তাড়াশ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও ওই বিদ্যালয়ের সভাপতি মো. হযরত আলী বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো গাছ কাটার সুযোগ নেই। কিছু দিন আগে প্রধান শিক্ষক আমার কাছে কৃষ্ণচূড়া গাছটি কাটার জন্য পরামর্শ করলে তাকে নিষেধ করা হয়।

তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, ‘আমি এই মাত্র আপনাদের মাধ্যমে ঘটনাটি জানলাম। গাছকাটা কোনো অনুমতি দেওয়া হয়নি। এ বিষয়ে তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন