October 11, 2026, 5:58 pm
সংবাদ শিরোনাম
লোকদেখানো সংস্কৃতি: মানসিক শান্তি ও সামাজিক বন্ধনের অন্তরায় তাড়াশে জমি বিরোধে ঘর ভাঙচুর: প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা লুটপাটের অভিযোগ রাজশাহীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, রাজনৈতিক নেতাদের স্বজনদের অগ্রাধিকার দেওয়ার দাবি তাড়াশে কৃষকের গোয়াল থেকে আড়াই লাখ টাকার গরু চুরি, থানায় অভিযোগ অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি জামালপুরের বকশীগঞ্জে মহা-সড়কে বাস চাপায় একসাথে জীবন গেল পুত্রবধূ ও শ্বাশুড়ির। শনিবার সুরঝংকার একাডেমি খুলনার সম্মাননা স্মারক প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান তাড়াশে দুর্গোৎসব ঘিরে বিশেষ আইন-শৃঙ্খলা সভা: ৪৯ মণ্ডপে আর্থিক অনুদানের ঘোষণা তাড়াশে শয্যাশায়ী কিশোর তানজিলের বাঁচার আকুতি বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত হয়েছে

রাজশাহী জেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় ব্যুরো রাজশাহী

২৭শে অক্টোবর ২০২৫খ্রীস্টাব্দ (সোমবার)।

রাজশাহীতে নানা কর্মসূচী মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে রাজশাহী জেলা যুবদলের নেতৃবৃন্দ। রাজশাহী জেলা যুবদলের উদ্দ্যোগে সোমবার রাজশাহী সদর হাসপাতাল তথা যাদুঘর মোড় বিকেল সাড়ে ৩টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কবুতর ও ফেস্টুন উড়িয়ে এর উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে যাদুঘর মোড় থেকে বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালি নিয়ে নেতৃবৃন্দ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‌্যালি শেষ করেন।

রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী ও র‌্যালিতে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু, রাজশাহী জেলা বিএনপির সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিন আলী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিলন প্রাং,হাবিবুর রহমান হাবিব,সামিদ শেখ মারুফ,সদস্য আল আমিন,আসাদুজ্জামান রাজা ও ফজলুর রহমান মুক্তাসহ যুবদলের যুগ্ম আহ্বায়ক, সদস্য এবং বিভিন্ন থানা, ইউনিয়নও পৌরসভার অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন