July 19, 2026, 9:26 am
সংবাদ শিরোনাম
যুক্তরাজ্যে বিশ্বনাথের সামিউলের উচ্চতর ডিগ্রি লাভ বিশ্বনাথে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদযাপিত Chhatak Celebrates as Zahra Abedin Secures Talentpool Scholarship সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের শাজাহানপুরে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবকল্যাণ ফাউন্ডেশনের নতুন নেতৃত্ব বার্সেলোনায় রয়েল নাওয়াব’ রেস্তোরাঁর উদ্বোধন স্টেডফাস্ট কুরিয়ারে হামলা কেন কি ঘটেছিল সেই দিন  নানিয়ারচরে বাংলাদেশ সেনাবাহিনী আর্থিক সহায়তা নিয়ে ব্রেন টিউমারে আক্রান্ত বাসনা চাকমার পাশে দাঁড়িয়েছে বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

রাজশাহীর পবা থানায় অ্যালকোহলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় ব্যুরো রাজশাহী

রাজশাহী মহানগরীর পবা থানার কয়ড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ও প্রাণঘাতী অ্যালকোহলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল ২৬ অক্টোবর (শনিবার) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী হলেন- কোরবান আলী (৪০), পিতা আ. রহিম, সাং-কয়ড়া এবং মো. মোকছেদ (৫৫), পিতা মৃত ইয়াকুব, সাং-মাড়িয়া, উভয়েই পবা থানার বাসিন্দা।

অভিযানে র‌্যাব সদস্যরা ১০৮ বোতল (প্রায় ১০.৮ লিটার) অবৈধ অ্যালকোহল, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথিক ওষুধ বিক্রির আড়ালে শতকরা ৯০ ভাগ অ্যালকোহলযুক্ত অবৈধ মাদক বিক্রি করে আসছিল। রাজশাহী শহর ও আশপাশের এলাকায় এই মাদক বিক্রির কারণে ইতোমধ্যে প্রাণনাশের ঘটনাও ঘটেছে।

গোপন সূত্রে তথ্য পাওয়ার পর র‌্যাব-৫ এর সিপিএসসি ইউনিট ঘটনাস্থলে অভিযান চালায়। তল্লাশির সময় ওষুধের বাক্সে লুকানো কার্টন থেকে এসব অ্যালকোহল উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার আসামিরা পরস্পর যোগসাজশে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় যুব সমাজের মাঝে প্রাণঘাতী মাদকটি বিক্রি করছিল। তাদের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন