May 25, 2026, 1:42 am
সংবাদ শিরোনাম
পাক্ষিক বিশ্বনাথ বার্তার ১৫তম বর্ষপূর্তি উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত চাউল পড়া’ খাইয়ে চুরির অপবাদ ও ফেসবুকে লাইভ করে মানহানি: সিলেটে সাইবার ট্রাইব্যুনালে মামলা চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া সিরাজগঞ্জ তাড়াশ-রায়গঞ্জ থেকে মাদক নির্মূল করতে জীবন গেলেও যাবে: এমপি আয়নুল হক বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা; বিশ্বনাথে সংরক্ষিত নারী এমপি মাহফুজা সিদ্দিকা হান্নানের মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত উপজেলা ভূমি অফিসের বরাদ্দকৃত জায়গা দখল করে নিল ডিসি অফিসের নাজির এসপি মাহবুব আলম খানকে নিয়ে অপপ্রচারের নেপথ্যে রাজমিনার মৃত্যুকে ঘিরে পুলিশের বিরুদ্ধে কটুক্তি ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগ, উত্তাল বিশ্বনাথ

বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের উদ্যোগে অনুবাদসহ পবিত্র কুরআন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ

নোয়াখালীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত দারসুল কুরআন প্রোগ্রামে হামলা এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র কুরআন অবমাননার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সারা দেশে সপ্তাহব্যাপী “কুরআন প্রশিক্ষণ কর্মসূচি” গ্রহণ করেছে।

এই কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় ভোলার বোরহানউদ্দিনে সরকারি আব্দুল জব্বার কলেজ শাখা কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের মাঝে অনুবাদসহ পবিত্র কুরআন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় গ্রন্থাগার বিষয়ক সম্পাদক, সাবেক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সভাপতি ও বরিশাল অঞ্চল পরিচালক ছাত্রনেতা মো. সোহেল রানা।
এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোয়াজ্জেম হোসেন, ভোলা জেলা ছাত্রশিবির সভাপতি মো. জসীম উদ্দিন, এবং উপজেলা সভাপতি মইন বিন সাইফুল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি আব্দুল জব্বার কলেজ শাখা সভাপতি শামীম শরীফ।

বক্তারা বলেন, কুরআন মানবতার মুক্তির দিকনির্দেশনা দেয় এবং শিক্ষার্থীদের জীবনে আদর্শ ও নৈতিকতার আলো ছড়িয়ে দিতে কুরআনের শিক্ষা অপরিহার্য।
তারা আরও বলেন, এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা কুরআনের অনুবাদ পড়ে আল্লাহর বাণী সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করবে, যা তাদের সঠিক পথে পরিচালিত করবে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন তুলে দেন এবং দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

 

মোঃ ছোবাহান হাওলাদার
বোরহানউদ্দিন ভোলা প্রতিনিধি
২৩-১০-২০২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন