September 8, 2026, 10:02 pm
সংবাদ শিরোনাম
সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে ডিজিটাল ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের কঠোর অবস্থান: টোক ইউনিয়ন ভূমি অফিসের অনুকরণীয় উদ্যোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সাদিউজ্জামান রুবেলের

রাসুলপ্রেমিক শহীদদের রক্তে লেখা বোরহানউদ্দিনের স্মরণীয় ইতিহাস — ছয় বছর পরও অম্লান সেই দিন

মোঃ ছোবাহান হাওলাদার
বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা:

২০১৯ সালের ২০ অক্টোবর—ভোলার বোরহানউদ্দিনের ইতিহাসে এক রক্তাক্ত দিন।
প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মর্যাদায় আঘাতের প্রতিবাদে শান্তিপূর্ণভাবে সমবেত তাওহিদী জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয়।
সে দিন শহীদ হন চার নবীপ্রেমিক—হাফেজ মাহফুজ, হাফেজ মাহবুব, হাফেজ মিজান ও মো. শাহীন। আহত হন দুই শতাধিক মানুষ।

ঘটনার সূত্রপাত ঘটে ২০১৯ সালের ১৮ অক্টোবর, যখন বোরহানউদ্দিন উপজেলার এক তরুণ বিপ্লব চন্দ্র শুভর ফেসবুক আইডি থেকে ইসলামবিদ্বেষী বার্তা পাঠানো হয়। মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে ধর্মপ্রাণ মানুষের মধ্যে। তারা শান্তিপূর্ণ প্রতিবাদের প্রস্তুতি নেয়, কিন্তু ২০ অক্টোবরের সমাবেশ রক্তে ভেসে যায়।

শহীদদের পরিবার দীর্ঘদিন ভয় ও দমননীতির মধ্যে শোক পালন করেছে নীরবে। তবুও তাঁদের ত্যাগ আজও মুসলমানের হৃদয়ে জাগিয়ে রাখে নবীর প্রতি অকৃত্রিম ভালোবাসা ও ঈমানের অগ্নিশিখা।

২০১৯ সালের সেই ঘটনার জের ধরে ফেসবুক আইডি হ্যাক করে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অভিযোগে করা মামলায় বাপন দাস নামে এক যুবককে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বরিশাল সাইবার ট্রাইব্যুনাল। ২৪ এপ্রিল ২০২৫, রোববার বিচারক ও জেলা ও দায়রা জজ গোলাম ফারুক এই রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসতাক আহমেদ রুবেল জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের তিনটি ধারায় বাপন দাসকে সাজা দেওয়া হয়েছে।
৩৪ ধারায় ৮ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা, ২৮/১ ধারায় ২ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, এবং ৩১/১ ধারায় ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা দেওয়া হয়। সবগুলো সাজা একসঙ্গে চলবে।

ঘটনার তদন্তে বিপ্লব চন্দ্র শুভসহ আরও দুজনকে আটক করা হলেও অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের মুক্তি দেওয়া হয়।

এদিকে ২০১৯ সালের ২০ অক্টোবর বোরহানউদ্দিন ঈদগাহে শাহাদাত বরণকারী কাচিয়া ইউনিয়নের কৃতি সন্তান শহীদ শাহীন হোসেন শাকিল এবং দেউলা ইউনিয়নের কৃতি সন্তান শহীদ হাফেজ আবু রায়হান এর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ।

আজ ২০২৫ সালের ২০ অক্টোবর—ঠিক ছয় বছর পরও বোরহানউদ্দিনের মাটিতে শহীদদের রক্তের স্মৃতি অম্লান। শহীদদের স্মরণে বোরহানউদ্দিন মুজাহিদ কমিটির উদ্যোগে আজ (রোববার) বোরহানউদ্দিন সরকারি হাই স্কুল মাঠে আসরের নামাজের পর দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

মোঃ ছোবাহান হাওলাদার
বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা
২০/১০/২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন