August 16, 2026, 12:52 pm
সংবাদ শিরোনাম
সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি গডফাদারের’ শেল্টার- ধরাছোঁয়ার বাইরে শাহীন, যুবসমাজ এর ভবিষ্যত নিয়ে আতঙ্কে স্থানীয়রা। চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত এসএসসি ফলে সাফল্য-হতাশার মিশ্র চিত্র: পাস ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন, ফেল প্রায় ৭ লাখ তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে। তাড়াশ থানার নতুন ওসি হিসেবে মোঃ ইমাম জাফরের যোগদান, অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য প্রতিবাদ ও নিন্দা তাওহীদ হেযবুতের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে আওয়ামী লীগ নেতার নাতি, ক্ষুব্ধ স্থানীয় বিএনপি আমছুর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাদিক আখতার আহত

রাজশাহীর কাটাখালী থেকে প্রায় ৫৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ 

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় ব্যুরো রাজশাহী

রাজশাহী কাটাখালী থেকে কুখ্যাত মহিলা মাদক ব্যবসায়ী জেসমিন ওরফে বিবিজানের বিপুল পরিমাণ গাঁজার চালান সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫

শনিবার (০৪ অক্টোবর ২০২৫) তারিখ রাত্রী -০২.০০ ঘটিকায় রাজশাহী মহানগরীর কাটাখালী থানার নলখোলা ও মীরকামারী এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে র‍্যাব-৫।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, বোয়ালিয়া থানার শিরোইল এলাকার এনায়েত খানের ছেলে আশাদ,কাটাখালী থানার মিরকামারী পশ্চিমপাড়া এলাকার পান্ডু মন্ডলের ছেলে মেহেদী হাসান( ২৪), এবং একই এলাকার মৃত পালু মন্ডলের মেয়ে মোছাঃ সাবিনা বেগম।

র‍্যাব জানায়, আসামির কাছ থেকে মাদকদ্রব্য গাঁজা-৫৩ কেজি ৮৫০ গ্রাম, মোবাইল-০৩ টি, সীম-০৩ টি উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৫ সিপিএসসি, রাজশাহী এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী মহানগরীর কাটাখালী এলাকায় জনৈকা জেসমিন ওরফে বিবিজান নামক এক মহিলা মাদক ব্যবসায়ী দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজার চালান নিয়ে এসে রাজশাহী মহানগরীতে বিক্রয় করে আসছে।

তিনি অত্যন্ত সুকৌশলে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে গাঁজা আনা-নেয়া, বিক্রয় ও লেনদেন করে থাকেন।

পরবর্তীতে র‍্যাবের গোয়েন্দা দল উক্ত আসামিদের গতিবিধি পর্যবেক্ষন করে এবং উক্ত তারিখ রাতে একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এবং তাদের বসতবাড়ীর মধ্যে নিজ শয়ন কক্ষের খাটের নীচে কাটুর্নের ভিতরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৫৩ কেজি ৮৫০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, এই গাঁজার মালিক জেসমিন ওরফে বিবিজান। তাদের মাধ্যমে গাঁজা ডেলীভারী করানো হতো।

পরবর্তীতে জেসমিন এর বাড়ি তল্লাশি করা হলেও সে সুকৌশলে পলায়ন করতে সক্ষম হয়। জেসমিন এর বিরুদ্ধেও পলাতক মামলা রুজু করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, সীমান্তবর্তী এলাকা হতে বিভিন্ন অবৈধ পন্থায় স্বল্প মূল্যে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ/বিক্রয় করে থাকে।

উক্ত ধৃত আসামিগন ও পলাতক আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন