July 19, 2026, 9:56 am
সংবাদ শিরোনাম
যুক্তরাজ্যে বিশ্বনাথের সামিউলের উচ্চতর ডিগ্রি লাভ বিশ্বনাথে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদযাপিত Chhatak Celebrates as Zahra Abedin Secures Talentpool Scholarship সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের শাজাহানপুরে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবকল্যাণ ফাউন্ডেশনের নতুন নেতৃত্ব বার্সেলোনায় রয়েল নাওয়াব’ রেস্তোরাঁর উদ্বোধন স্টেডফাস্ট কুরিয়ারে হামলা কেন কি ঘটেছিল সেই দিন  নানিয়ারচরে বাংলাদেশ সেনাবাহিনী আর্থিক সহায়তা নিয়ে ব্রেন টিউমারে আক্রান্ত বাসনা চাকমার পাশে দাঁড়িয়েছে বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

সুনামগঞ্জ মধ্যনগরে ভারতীয় ২৩টি গরু আটক।

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের কড়াইবাড়ি এবং দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা সীমান্ত থেকে চোরাচালানের মাধ্যমে প্রবেশ করা ২৩টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে বিজিবির সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের সদস্যরা শরীরের মধ্যনগর উপজেলার উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের মাটিয়ারবন বিওপির মাধ্যমে সীমান্তের কড়াইবাড়ি এলাকা থেকে ৮টি এবং দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা বিওপির সদস্যরা দক্ষিণ কলোনী এলাকার ১৫টি ভারতীয় গরু আটক করেছে।
বিজিবি সূত্র জানায়, আটককৃত ২৩টি গরুর মোট মূল্য প্রায় ২৬ লাখ ৫০ হাজার টাকা প্রায়। তাদের আটক করলেও ভারতীয় গরু চোরাচালানের সাথে যুক্ত কোন ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। বিজিবির উপস্থিতির কথা টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে গেছে।

বিজিবির সুনামগঞ্জ ২৮-ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে দুটি সীমান্ত এলাকা থেকে ২৩টি ভারতীয় গরু আটক করা হয়েছে। এই গরুগুলো বর্তমানে সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান বন্ধ রাখতে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন