June 24, 2026, 3:37 pm
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জ এর  তাড়াশে চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে আইনের আশ্রয় নিতে গিয়ে হয়রানির শিকার ব্যবসায়ী ইয়াকুব: সীতাকুণ্ডে তোলপাড় রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, কাগজে স্বাধীনতা, বাস্তবে শৃঙ্খল: গণমাধ্যমের স্বাধীনতা কতটা নিশ্চিত? বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত যুক্তরাজ্য নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডার সম্মাননায় ভূষিত নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি তেঘরি গ্রামে গাছ কর্তন ও রাস্তা, সাইনবোর্ড ভাঙচুর মামলায় ৮ আসামি কারাগারে প্রবাসীর খোলা চিঠি : রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সমীপে

বোরহানউদ্দিনে অগ্নিকাণ্ডে গৃহহীন পরিবারকে জামায়াতের সহায়তা

মোঃ ছোবাহান হাওলাদার বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের খুন্না বাড়ির জনাব আবুল কাশেমের বসতঘর ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় পরিবারটি চরম মানবিক সংকটে পড়েছে।

 

অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন ইউনিয়ন আমির ও চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে শোক-সমবেদনা জ্ঞাপন করেন।

 

পরদিন উপজেলা জামায়াতের আমির মাওলানা মাকসুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা স্বরূপ ৩ বান টিন প্রদান করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।

 

স্থানীয়রা জানান, হঠাৎ অগ্নিকাণ্ডে পরিবারটি ঘরবাড়ি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। দ্রুত সহযোগিতা না পেলে তাদের চরম দুর্ভোগ পোহাতে হবে।

 

এসময় মাওলানা মাকসুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করে বলেন, “আমরা শুধু আজ নয়, ভবিষ্যতেও তাদের পাশে থাকব ইনশাআল্লাহ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন