September 11, 2026, 1:50 pm
সংবাদ শিরোনাম
নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি কমলগঞ্জে পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতেই আয়োজন সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

বৃষ্টি উপেক্ষা করে বোরহানউদ্দিনে এসিল্যান্ডের বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ, গণ স্বাক্ষর কর্মসূচি

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলা বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান এর বদলী আদেশ প্রত্যাহারের দাবীতে বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও গণ স্বাক্ষর কর্মসূচি পালন করেছে বোরহানউদ্দিন উপজেলার সর্বস্তরের জনগণ। ২৩ আগস্ট; শনিবার সকাল সাড়ে ১০টায় বোরহানউদ্দিন থানার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিক সহ উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ গ্রহন করেন। বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আলী বিশ^াস এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ভোলা নাগরিক সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক মো. শিমুল চৌধুরী, বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যাপক মো. মাকসুদুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহম্মদ উল্ল্যাহ, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাব সভাপতি মনিরুল ইসলাম, সুজনের সাধারণ সম্পাদক মো. নাছির পাটোয়ারী, বোরহানগঞ্জ বাজারের ইমাম অধ্যক্ষ মো. মাওলানা মো. ইউসুফ ফরাজী, শিক্ষক মো. জাকির হোসেন হাওলাদার, ভোলা কলেজের ছাত্র মহিন বিন সাইফুল্লাহ, বাজার ব্যবসায়ী জহিরুল ইসলাম, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সুবিধাভোগী মো. হানিফ প্রমূখ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। বক্তারা বলেন, ভালো কাজ করলে তিরস্কার, আর খারাপ কাজ করলে পুরস্কার আমরা এটা হতে দেব না।

এ এসিল্যান্ড কে অল্প সময় কাদের স্বার্থে এ উপজেলা থেকে বদলি করা হয় আমরা প্রশাসনের কাছে জানতে চাই। রবিবার সরকারি কর্ম দিবসের মধ্যে এ এসিল্যান্ডের বদলীর আদেশ যদি প্রত্যাহার না করা হয় তাহলে এ উপজেলা বাসীকে সাথে নিয়ে আরও বড় ধরনের কর্মসূচি ঘোষণা করবো। এ এসিল্যান্ড জনবান্ধন উল্লেখ করে তারা বলেন, সে মানুষের কল্যাণে সব সময় কাজ করেছেন। চাঁদাবাজী, ঘুষ আর দূর্নীতির বিরুদ্ধে তার সময় কালে কোন দিন আপোষ করেনি। তাই তারা এই সৎ-সাহসী, দক্ষ কর্মকর্তা কে বোরহানউদ্দিনে রাখার আহ্বান জানান সরকারের কাছে।

মানববন্ধন শেষে থানার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পৌর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে থানার সামনে গণ স্বাক্ষর কর্মসূচি পালন করা হয়।

উল্লেখ্য,বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসান গত বছরের ২৪ জুলাই যোগদান করেন এবং গত ২১ আগস্ট; বৃহস্পতিবার বরিশাল গৌরনদী বদলী করে আদেশ জারি করা হয়। ওই দিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম স্যোশাল মিডিয়া এ উপজেলার বিভিন্ন শ্রেণীর মানুষ তার বদলীর আদেশ প্রত্যাহারের দাবী তুলছেন।

মো. ছোবাহান হাওলাদার
বোরহানউদ্দিন (ভোলা) প্রতনিধি
২৩-৮-২০২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন