September 21, 2026, 11:33 am
সংবাদ শিরোনাম
লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে হারানো সরকারি অস্ত্র-গোলাবারুদের সন্ধানে এসআরবি-৫, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার “বিশ্বনাথের দশঘরে মতবিনিময় সভা” জনগণের কল্যাণ ও ইলিয়াস আলীর অসমাপ্ত উন্নয়ন এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণবের রাউজান প্রেসক্লাবে ঈদে মিলাদুন্নাবী (দঃ) ও সাংবাদিক নেতা সরোয়ার উদ্দীনের স্বরণ সভা অনুষ্ঠিত দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি কমলগঞ্জে পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতেই আয়োজন সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের

রংপুরে হিন্দুপল্লীতে হামলার পর মামলা, কিন্তু গ্রেফতার না হওয়ায় আতঙ্কে ভুক্তভোগীরা

সেলিম চৌধুরী
জেলা প্রতিনিধি, রংপুর ঃ

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাতপুর ছয়আনি বালাপাড়া হিন্দুপল্লীতে দুই দফায় ভাঙচুর ও লুটপাটের ঘটনার ২দিন পর অজ্ঞাতনামা ১২শ জনকে আসামি করে মামলা হলেও গ্রেফতার না হওয়ায় আতঙ্কে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়া ভুক্তভোগী সনাতনী ধর্মের মানুষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের ঘর মেরামতে কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন।

উল্লেখ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গত ২৬ জুলাই শনিবার রঞ্জন কুমার রায় নামে এক শিক্ষার্থীকে পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করলেও পাশের এলাকার লোকজন এসে আলদাতপুর ছয়আনি বালাপাড়া হিন্দুপল্লীতে ১৮টি পরিবারের ঘরবাড়ি তছনছ এবং লুট করে নগদ অর্থ , গহনা,টেলিভিশন সহ একাধিক গরু।

হামলা ঠেকাতে গিয়ে এক পুলিশ সদস্য আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । হিন্দুপল্লীতে হামলার ঘটনার ২দিন পর অবশেষে অজ্ঞাতনামা ১২ শ জনকে আসামি করে মামলা হয়েছে এমনটি জানিয়েছেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা।

তবে নিরাপত্তার স্বার্থে মামলার বাদীর নাম প্রকাশ করা যাচ্ছে না এবং ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু হয়েছে, পাশাপাশি ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে,

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে,জানিয়েছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন