September 4, 2026, 8:58 pm
সংবাদ শিরোনাম
রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে ডিজিটাল ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের কঠোর অবস্থান: টোক ইউনিয়ন ভূমি অফিসের অনুকরণীয় উদ্যোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সাদিউজ্জামান রুবেলের গল্প : কথার ফেনা বনাম কাজের গভীরতা-এনজিও জীবনের এক খাঁটি সত্য…….তরিকুল ইসলাম ভূরুঙ্গামারীতে এনসিপির আহ্বায়ক কিরন, সদস্যসচিব আনিস বিশ্বনাথের অলংকারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নজির আহমেদের প্রার্থিতা ঘোষনা  পীরগঞ্জে সার সিন্ডিকেটের দৌরাত্ম্য ভুয়া নিয়োগ বাণিজ্যের অভিযোগ, কুড়িগ্রাম মজিদা কলেজের ভাইস প্রিন্সিপাল নয়ন জেল হাজতে যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা

গাজিপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুস্ঠিত

মোঃ সুমন আলী স্টাফ রিপোর্টার

গাজীপুরের কালিয়াকৈরে ঈদ পরবর্তী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জুন) বিকেলে সাড়ে ৪টায় কালিয়কৈর পৌর শাখার সাত নম্বর ওয়ার্ডের আয়োজনে চন্দ্রা পলান পাড়ার আমির হামজা হাফিজিয়া ক্যাডেট মডেল মাদ্রাসার মাঠে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন ইসলামি আইন কায়েম ছাড়া এই দেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। টেন্ডার বাজি, চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য, বালু খোঁড়, গাছ খোঁড় সব বন্ধ হবে যদি জালিম ও জুলুম বাজদের হাত দেশকে রক্ষা করা যায়। তাই আগামী দিনে জামায়াতের মনোনীত প্রার্থীকে দাঁড়িপাল্লা প্রতীককে জয়যুক্ত করার জন্য সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

কালিয়াকৈর পৌর শাখার ৭ নম্বর ওয়ার্ডের জামায়াতের আমীর মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে , প্রধান অতিথি হিসেবে এতে বক্তব্য রাখেন গাজীপুর ১ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহ আলম বকশি, সাবেক সচিব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ শফি উদ্দিন , সেক্রেটারি , বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা, ও আসন পরিচালক সংসদীয় আসন গাজীপুর ১ , আরো বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ আব্দুল ওহাব , রুকন ও সূরা সদস্য ,

প্রতিষ্ঠাতা আমির হামজা হাফিজিয়া ক্যাডেট মডেল মাদ্রাসা , মাওলানা মোঃ মোস্তফা কামাল , বিশিষ্ট ব্যবসায়ী, সভাপতি বিজনেস ফোরাম কালিয়াকৈর পৌর শাখা , বাংলাদেশ জামায়াতে ইসলামী , এছাড়াও আরো উপস্থিত ছিলেন মাওলানা মোঃ সুলতান উদ্দিন , মোহাম্মদ জাহিদুল ইসলাম সজীব ,

জোন সভাপতি সাত নম্বর ওয়ার্ড ৭ নম্বর জোন, মোহাম্মদ শহিদুল ইসলাম, জোন সেক্রেটারি ৭ নম্বর ওয়ার্ড ৭ নম্বর জোন, মোহাম্মদ সোহেল রানা দুদুল, মোঃ আব্দুর রউফ, এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের হাজারো নেতৃবৃন্দ সহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন