September 11, 2026, 4:01 pm
সংবাদ শিরোনাম
নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি কমলগঞ্জে পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতেই আয়োজন সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

রাউজান থানা কর্তৃক ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন এবং ১রাউন্ড গুলিসহ ২জন আসামি গ্রেফতার।

বার্তা বিভাগ 

রাউজান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ নিজাম উদ্দিন দেওয়ান এর নেতৃত্বে এসআই(নিঃ)/সাইফুল আলম, ইনচার্জ নোয়াপাড়া পুলিশ ক্যাম্প, রাউজান থানা, চট্টগ্রাম সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযান করাকালে ১২.৬.২৫ইং তারিখ সময় ২০.৩০ ঘটিকার সময় রাউজান থানাধীন নোয়াপাড়া বাজার এলাকায় অবস্থানকালে বিশ্বস্ত সূত্রে জানতে পারেন যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করার নিমিত্তে রাউজান থানাধীন পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধারপাড়া সাহাবুদ্দীন আরিফ চেয়ারম্যান এর বাড়ীর পিছনে ডোবার পাশে অবস্থান করছে।

উক্ত সংবাদ প্রাপ্তির পর রাউজান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ নিজাম উদ্দিন দেওয়ান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ইং ১২.৬.২৫ তারিখ রাত ২১.০০ ঘটিকার সময় ঘটনাস্থলে উপস্থিত হলে ২ জন ব্যক্তি পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামীদ্বয়কে ধৃত করা হয়। আসামীদ্বয়দের জিজ্ঞাসাবাদকালে তাদের নাম ঠিকানা যথাক্রমে ১। মোঃ পারভেজ, পিতা-মৃত মোঃ হেলাল, মাতা-রেখা বেগম, সাং-মীরধারপাড়া, মন্ডল বাড়ী, ০৭নং ওয়ার্ড, ১১নং পশ্চিম গুজরা ইউপি, থানা- রাউজান, জেলা- চট্টগ্রাম এবং ২। মোহাম্মদ সাকিব, পিতা-নুরুল আলম, মাতা-রিনু আক্তার, সাং ধুম/গোরাছা ফকিরপাড়া, ০৭নং ওয়ার্ড, ১১নং পশ্চিম গুজরা ইউপি, থানা- রাউজান, জেলা- চট্টগ্রাম বলে প্রকাশ করে।

ধৃত আসামী মোঃ পারভেজকে তল্লাশী করাকালে তার পরিহিত প্যান্টের পিছনে কোমড়ে রক্ষিত অবস্থায় ০১টি বিদেশী পিস্তল যার গায়ে ইংরেজিতে MADE IN U.S.A 7.65 লেখা আছে এবং ধৃত আসামী মোহাম্মদ সাকিবকে তল্লাশীকালে তার পরিহিত প্যান্টের সামনে ডান পকেট হতে ০১(এক) রাউন্ড 7.65 পিস্তলের গুলি লোড অবস্তায় ১টি পিস্তলের ম্যাগজিন সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করেন।

উপস্থিত সাক্ষী ও লোকজনের সম্মুখে ধৃত আসামীদ্বয়দের হেফাজত হতে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলির বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে উল্লেখিত আগ্নেয়াস্ত্র ও গুলির কোন বৈধ লাইসেন্স নাই। প্রাথমিক অনুসন্ধানে উক্ত আসামীদ্বয় বিভিন্ন অপরাধের সাথে জড়িত মর্মে তথ্য পাওয়া যাচ্ছে।

আসামীদ্বয়ের হেফাজত হতে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলির বিষয়ে এসআই(নিঃ)/সাইফুল আলম বাদী হয়ে এজাহার দায়ের করলে রাউজান থানার মামলা নং-৯, তাং-১৩/০৬/২০২৫ইং, ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইনের 19A/19(f) রুজু করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন